বাংলাদেশ নৌবাহিনীর কর্মকর্তা রিয়ার এডমিরাল সৈয়দ সাইফ-উল ইসলাম পায়রা বন্দর কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান নিয়োগ পেয়েছেন। তাকে প্রেষণে এই নিয়োগ দিয়ে ২৪ জুন জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এজন্য তার চাকরি নৌপরিবহন মন্ত্রণালয় ন্যস্ত করা হয়েছে।
সৈয়দ সাইফ-উল ইসলাম সম্প্রতি কমডোর থেকে রিয়ার এডমিরাল পদে পদোন্নতি পেয়েছেন। সাইফ-উল ইসলাম পায়রা বন্দর কর্তৃপক্ষের বর্তমান চেয়ারম্যান রিয়ার এডমিরাল মাসুদ ইকবালের স্থলাভিষিক্ত হচ্ছেন।



