ঢাকা | ৩০ জুলাই, ২০২৬ | ১৪ শ্রাবণ, ১৪৩৩

ঢাকা | ৩০ জুলাই, ২০২৬ | ১৪ শ্রাবণ, ১৪৩৩

সিটি ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে আন্তশ্রেণি ফুটবল প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত

সিটি ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে আন্তশ্রেণি ফুটবল প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত

সিটি ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে, ৫১ শরৎগুপ্ত রোড, দয়াগঞ্জ মোড়, নারিন্দা, ঢাকা-এর আয়োজনে এবং সিসকো স্পোর্টিং ক্লাবের সৌজন্যে গত ৩ জুলাই ২০২৬ইং, শুক্রবার সকাল ৮টায় অনুষ্ঠিত হয়েছে "আন্তশ্রেণি ফুটবল প্রতিযোগিতা-২০২৬"। প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয় স্থানীয় খোকার মাঠে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মোঃ আতাউর রহমান শিপলু এবং সিটি ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের ইনচার্জ মোঃ তরিকুল ইসলাম জুয়েল। তাঁরা উভয়েই ফুটবল খেলার গুরুত্ব ও ক্রীড়াঙ্গনে শিক্ষার্থীদের অংশগ্রহণ নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।

প্রতিযোগিতায় সিটি ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত মোট ৪টি দল অংশগ্রহণ করে। দিনব্যাপী উত্তেজনাপূর্ণ প্রতিযোগিতা শেষে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় অষ্টম শ্রেণি ও নবম শ্রেণির দলের মধ্যে। ফাইনাল ম্যাচে অষ্টম শ্রেণির দল ২-০ গোলের ব্যবধানে জয়লাভ করে চ্যাম্পিয়নের মুকুট অর্জন করে।

খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে ট্রফি তুলে দেওয়া হয়। বিজয়ী শিক্ষার্থীদের উচ্ছ্বাস ও আনন্দে পুরো মাঠ প্রাণবন্ত হয়ে ওঠে।

উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিটি ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের সম্মানিত শিক্ষক-শিক্ষিকাবৃন্দ— মোঃ মিজানুর রহমান, মোঃ আব্দুস সাত্তার, মোঃ আবু মুসা সরকার, মোঃ মনিরুজ্জামান, পরিমল চন্দ্র বিশ্বাস, মোঃ জহিরুল ইসলাম, সানজিদা আক্তার, আইরিন আক্তার, তানিয়া আক্তার, শাহরিন আক্তার, মোঃ ফয়সাল ইসলাম, মোঃ মাহিন প্রমুখ।

অনুষ্ঠানের আয়োজকরা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও এ ধরনের ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ ও সুস্থ প্রতিযোগিতার মানসিকতা তৈরি হবে।
ত/জু

আমাদের অংশীজন