A → Availability
A → Accessibility
A → Affordability
A → Acceptability
পিকেএসএফের পরিকল্পনার কেন্দ্রে রয়েছে গ্রামীণ পরিবার, ক্ষুদ্র উদ্যোক্তা ও ব্যবসাপ্রতিষ্ঠানের জন্য স্বল্পসুদে অর্থায়ন কর্মসূচি, যেখানে দীর্ঘমেয়াদি ঋণ, সহজ শর্ত ও আংশিক প্রণোদনার মাধ্যমে সৌর ব্যবস্থা স্থাপনে সহায়তা দেয়া হবে।
পাশাপাশি কলকারখানা, কোল্ড স্টোরেজ, হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান ও বাণিজ্যিক ভবনের অব্যবহৃত ছাদে বিশেষ ‘রুফটপ সোলার ফাইন্যান্সিং স্কিম’ চালুর পরিকল্পনা রয়েছে, যার আওতায় নেট মিটারিংয়ের মাধ্যমে উদ্বৃত্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা যাবে।
কৃষি, মৎস্য ও পানিতে সৌরশক্তি কৃষি খাতে ডিজেলচালিত সেচ পাম্পের পরিবর্তে সৌরচালিত সেচ পাম্প সম্প্রসারণের মাধ্যমে ড্রিপ ও এডব্লিউডি (অল্টারনেট ওয়েটিং অ্যান্ড ড্রায়িং) সেচ পদ্ধতি, শস্য সংরক্ষণ ও বীজ উৎপাদনে সুযোগ সৃষ্টির পরিকল্পনা করা হয়েছে। মৎস্য ও প্রাণিসম্পদ খাতে পুকুর-ঘেরের এয়ারেটর, পানির পাম্প, বরফকল ও ছোট কোল্ড স্টোরেজেও সৌরবিদ্যুৎ ব্যবহারে অর্থায়ন করবে সংস্থাটি। ভাসমান সৌর ও কৃষি-সৌর মডেল দেশের অসংখ্য পুকুর, বিল ও হাওরের ওপর ভাসমান সৌরবিদ্যুৎ (ফ্লোটিং সোলার) এবং কৃষিজমির ওপরে নির্দিষ্ট উচ্চতায় প্যানেল বসিয়ে একই জমিতে ফসল ও বিদ্যুৎ দুটোই উৎপাদনের ‘অ্যাগ্রো-ভোলটাইকস’ মডেলের পাইলট প্রকল্প বাস্তবায়নের কথাও ভাবছে পিকেএসএফ।
ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য ‘সোলার মাইক্রো-এন্টারপ্রাইজ প্রোগ্রাম’ চালুর পরিকল্পনা রয়েছে যাতে ওয়েল্ডিং ওয়ার্কশপ, মুদ্রণ, মোবাইল সার্ভিসিং কিংবা বিউটি পার্লারের মতো ছোট ব্যবসাগুলো নিজস্ব সৌরবিদ্যুতে উৎপাদন ব্যয় কমাতে পারে।
একটি টেকসই দৃষ্টান্ত স্থাপনে পিকেএসএফ তার সব সহযোগী সংস্থাকে নিজস্ব স্থায়ী কার্যালয়ে সৌর ব্যবস্থা স্থাপনের পরামর্শ দেয়ার পাশাপাশি মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির (এমআরএ) সঙ্গে নীতিগত সংলাপ চালাবে, যাতে দেশের সব ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানের কার্যালয়ে সৌরবিদ্যুৎ ব্যবহার বাধ্যতামূলক করা যায়। ইজিবাইক, ব্যাটারিচালিত রিকশা ও বৈদ্যুতিক মোটরসাইকেলের ক্রমবর্ধমান ব্যবহারের প্রেক্ষাপটে সৌরচালিত চার্জিং স্টেশন স্থাপনেও অর্থায়নের পরিকল্পনা রয়েছে। কর্মসংস্থান ও কার্বন অর্থায়ন সৌর প্রযুক্তিবিদ, ইনস্টলার ও স্থানীয় উদ্যোক্তা তৈরিতে ‘গ্রিন এন্ট্রাপ্রেনিউরশিপ প্রোগ্রাম’-এর আওতায় তরুণদের প্রশিক্ষণ, স্টার্টআপ সহায়তা ও সহজ শর্তে ঋণ দেয়া হবে। পাশাপাশি ছোট ছোট সৌর প্রকল্পগুলোকে একত্র করে একটি বৃহৎ কার্বন কর্মসূচি গড়ে তুলে গ্রিন ক্লাইমেট ফান্ড (জিসিএফ), অ্যাডাপ্টেশন ফান্ড, বিশ্বব্যাংক, এডিবি ও ইফাদের মতো আন্তর্জাতিক সংস্থা থেকে জলবায়ু অর্থায়ন সংগ্রহেরও পরিকল্পনা করা হয়েছে।
ড. একেএম নুরুজ্জামান: জলবায়ু অর্থায়ন বিশেষজ্ঞ এবং সিনিয়র মহাব্যবস্থাপক, পিকেএসএফ
ত/জু



