ঢাকা | ৩০ জুলাই, ২০২৬ | ১৪ শ্রাবণ, ১৪৩৩

ঢাকা | ৩০ জুলাই, ২০২৬ | ১৪ শ্রাবণ, ১৪৩৩

বাগেরহাটে দুর্বৃত্তের ছুরিকাঘাতে আইনজীবী খুন

বাগেরহাটে দুর্বৃত্তের ছুরিকাঘাতে আইনজীবী খুন

‎‎বাগেরহাটে দুর্বৃত্তের ছুরিকাঘাতে অ্যাডভোকেট নিজাম উদ্দিন শান্ত (৪২) নামে এক আইনজীবী নিহত হয়েছেন। ২৪ জুলাই দিবাগত রাত আনুমানিক ১টার দিকে সদর উপজেলার হাড়িখালী এলাকার তেঁতুলতলায় এ ঘটনা ঘটে।

নিহত নিজাম উদ্দিন শান্ত বাগেরহাট সদর উপজেলার পশ্চিমভাগ গ্রামের তোরাব আলীর ছেলে। তিনি বাগেরহাট জেলা আইনজীবী সমিতির একজন সদস্য ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাগেরহাট শহর থেকে নিজ বাড়িতে ফেরার পথে তেঁতুলতলা এলাকায় দুর্বৃত্তরা তার গতিরোধ করে। পরে তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে ঘটনাস্থলে ফেলে রেখে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

রাত দেড়টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে বাগেরহাট সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ বাগেরহাট জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়।

বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুল আরেফিন বলেন, হত্যাকাণ্ডের কারণ উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আমাদের অংশীজন