ঢাকা | ৩০ জুলাই, ২০২৬ | ১৪ শ্রাবণ, ১৪৩৩

ঢাকা | ৩০ জুলাই, ২০২৬ | ১৪ শ্রাবণ, ১৪৩৩

হবিগঞ্জে উত্তেজনা ১৪৪ ধারা জারি

হবিগঞ্জে উত্তেজনা ১৪৪ ধারা জারি

বিএনপি ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পৃথক পৃথক কর্মসূচিকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনার প্রেক্ষাপটে হবিগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন। বুধবার (২৯ জুলাই) এ সংক্রান্ত আদেশ জারি করা হয়। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত পৌর এলাকার নির্ধারিত স্থানসমূহে চার বা তার বেশি ব্যক্তির সমাবেশ, মিছিল কিংবা শোভাযাত্রা নিষিদ্ধ থাকবে বলে জানানো হয়েছে আদেশে। হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মঈনুল হক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

জেলা প্রশাসন সূত্র জানায়, সাম্প্রতিক সংঘর্ষ ও এর জেরে সৃষ্ট আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় নিয়ে জনসাধারণের নিরাপত্তার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আদেশ বাস্তবায়নের অংশ হিসেবে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে।

উল্লেখ্য, মঙ্গলবার সন্ধ্যায় এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের গাড়িবহরে হামলার ঘটনা ঘটে হবিগঞ্জে। এর প্রতিবাদে দলটি কর্মসূচি ঘোষণা করে। প্রায় একই সময়ে বিএনপিও নিজেদের কর্মসূচি ঘোষণা করলে শহরে অস্থিরতা তৈরি হয়। এমন পরিস্থিতিতে সম্ভাব্য সংঘাত এড়াতে ও শান্তিশৃঙ্খলা রক্ষায় প্রশাসন এই পদক্ষেপ নেয় বলে জানা গেছে।

ত/জু

আমাদের অংশীজন