ঢাকা | ২৯ জুলাই, ২০২৬ | ১৩ শ্রাবণ, ১৪৩৩

ঢাকা | ২৯ জুলাই, ২০২৬ | ১৩ শ্রাবণ, ১৪৩৩

এনজিও কর্মীর দায়িত্ব ও মানসিক প্রসার

এনজিও কর্মীর দায়িত্ব ও মানসিক প্রসার

এনজিওতে কাজ করা শুধু একটি চাকরি নয়, এটি দায়িত্ব, চ্যালেঞ্জ এবং আত্মোন্নয়নের একটি পথ। প্রতিদিন আমাদের কাজের মধ্যে থাকে—নতুন সদস্য ভর্তি করা, টার্গেট অনুযায়ী লোন বিতরণ, সঞ্চয় আদায়, সদস্য সংখ্যা বৃদ্ধি এবং ওডি মাইনাস কমানো। এগুলোর পাশাপাশি সদস্যদের ভালো সেবা প্রদানও আমাদের প্রধান কর্তব্য।

প্রতিমাসে আউটস্ট্যান্ডিং বৃদ্ধি করা, সঞ্চয় বাড়ানো, নতুন সদস্য যোগ করা এবং ওডি কমানোর জন্য আমরা নিরলসভাবে কাজ করি। এই কাজগুলো করতে গিয়ে আমাদের মস্তিষ্কে প্রতিনিয়ত নানা পরিকল্পনা ও কৌশল তৈরি হয়। কোন সদস্যের কিস্তি বাকি আছে, কাকে নতুন লোন দেওয়া যাবে, কার সঞ্চয় কমে গেছে—এসব ভাবনা আমাদের আরও সচেতন, ধৈর্যশীল ও দায়িত্বশীল করে তোলে।

এইভাবে প্রতিদিনের অভিজ্ঞতা আমাদের ব্রেইনকে প্রসারিত করে। আমরা শিখি সময় ব্যবস্থাপনা, হিসাব-নিকাশে দক্ষতা, সদস্যদের সঙ্গে সুন্দর যোগাযোগ এবং সমস্যা সমাধানের কৌশল। একজন এনজিও কর্মীর চিন্তা ও পরিকল্পনা সবসময় ঘুরপাক খায় উন্নয়ন আর সেবার জন্য। অতএব বলা যায়, এনজিও কর্মীর দায়িত্ব শুধু অফিসের কাজ নয়, বরং এটি মানুষের জীবনমান উন্নয়নের পাশাপাশি আমাদের মেধা, ধৈর্য ও যোগ্যতারও বিকাশ ঘটায়।

আমাদের অংশীজন