বিশ্বজুড়ে ছত্রাকজনিত রোগ ও অ্যান্টিফাঙ্গাল প্রতিরোধ মোকাবিলায় নতুন একটি রূপরেখা (Blueprint) প্রকাশ করতে যাচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
আগামী ১ জুলাই ২০২৬ ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে “ছত্রাকজনিত রোগ ও অ্যান্টিফাঙ্গাল প্রতিরোধ মোকাবিলার রূপরেখা” প্রকাশ করা হবে।
ডব্লিউএইচও জানিয়েছে, প্রতি বছর ৩০ কোটির বেশি মানুষ ছত্রাকজনিত রোগে আক্রান্ত হন। অথচ এসব রোগ জাতীয় স্বাস্থ্য পরিকল্পনা ও বৈশ্বিক স্বাস্থ্য কৌশলে এখনও পর্যাপ্ত গুরুত্ব পায় না।
নতুন রূপরেখাটি দেশগুলোকে রোগ শনাক্তকরণ, নজরদারি, চিকিৎসা ও প্রতিরোধ কার্যক্রম জোরদারে বাস্তবভিত্তিক দিকনির্দেশনা দেবে বলে জানিয়েছে সংস্থাটি।



