ঢাকা | ২৯ জুলাই, ২০২৬ | ১৩ শ্রাবণ, ১৪৩৩

ঢাকা | ২৯ জুলাই, ২০২৬ | ১৩ শ্রাবণ, ১৪৩৩

৪২ জনকে নিয়োগ দেবে প্রত্নতত্ত্ব অধিদপ্তর

৪২ জনকে নিয়োগ দেবে প্রত্নতত্ত্ব অধিদপ্তর

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধীনস্থ প্রত্নতত্ত্ব অধিদপ্তর নতুন করে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে। মোট ২১টি পদে ৪২ জনকে নিয়োগ দেওয়া হবে এ প্রক্রিয়ায়। বিশেষত্ব হলো, কিছু পদে ৮ম শ্রেণি ও এসএসসি পাস প্রার্থীরাও আবেদনের যোগ্য বিবেচিত হবেন। অনলাইনে আবেদন গ্রহণ চলবে আগামী ১২ আগস্ট পর্যন্ত।

প্রতিষ্ঠান: প্রত্নতত্ত্ব অধিদপ্তর। মোট শূন্যপদ: ২১টি পদে ৪২ জন। নারী ও পুরুষ— উভয়েই আবেদনের সুযোগ পাবেন। নিয়োগ হবে অস্থায়ী ভিত্তিতে, কর্মস্থল ঢাকা এবং পুরো আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন হবে অনলাইনে।

১ জুলাই, ২০২৬ তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স হতে হবে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে। ব্যতিক্রম শুধু তালিকার ২১ নম্বর পদে— সেখানে সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যদের জন্য বয়সসীমা শিথিল করে ৪৫ বছর পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে স্পষ্ট করে বলা আছে, বয়স প্রমাণে কোনো এফিডেভিট গ্রহণ করা হবে না।

আবেদন ফি দিতে হবে টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে। ১ থেকে ৯ নম্বর পদপ্রার্থীদের গুনতে হবে ১১২ টাকা, আর ১০ থেকে ২১ নম্বর পদের জন্য ফি ৫৬ টাকা। উভয় ক্ষেত্রেই এই ফি অফেরতযোগ্য, এবং তা জমা দিতে হবে আবেদনের ৭২ ঘণ্টার মধ্যে।

আবেদন করতে হবে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের নির্ধারিত ওয়েবসাইট https://doa.teletalk.com.bd/ এর মাধ্যমে। সঙ্গে যুক্ত করতে হবে ৩০০x৩০০ পিক্সেল মাপের স্ক্যান করা ছবি ও ৩০০x৮০ পিক্সেল মাপের স্বাক্ষর।

আবেদন জমা দেওয়া যাবে আগামী ১২ আগস্ট, ২০২৬ বিকেল ৫টা পর্যন্ত। এরপর আর কোনো আবেদন গ্রহণ করা হবে না বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে। বিস্তারিত জানতে নির্ধারিত ওয়েবসাইটে চোখ রাখার পরামর্শ দেওয়া হয়েছে আগ্রহীদের।

ত/জু 

আমাদের অংশীজন