ঢাকা | ৩০ জুলাই, ২০২৬ | ১৪ শ্রাবণ, ১৪৩৩

ঢাকা | ৩০ জুলাই, ২০২৬ | ১৪ শ্রাবণ, ১৪৩৩

ট্রাস্ট ব্যাংকে অফিসার পদে নিয়োগ, বেতন সর্বোচ্চ ৬০ হাজার টাকা

ট্রাস্ট ব্যাংকে অফিসার পদে নিয়োগ, বেতন সর্বোচ্চ ৬০ হাজার টাকা

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি খাতের আর্থিক প্রতিষ্ঠান ট্রাস্ট ব্যাংক পিএলসি। ব্যাংকটির ক্রেডিট কার্ড বিভাগের ‘এমআইএস, অ্যানালাইটিকস ও রিপোর্টিং’ শাখায় অফিসার থেকে সিনিয়র প্রিন্সিপাল অফিসার পর্যায়ে এ নিয়োগ কার্যক্রম চলছে। ইতোমধ্যে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে, যা চলবে আগামী ৬ আগস্ট পর্যন্ত।

নিয়োগ বিজ্ঞপ্তির খুঁটিনাটি

প্রতিষ্ঠান: ট্রাস্ট ব্যাংক পিএলসি
বিভাগ: ক্রেডিট কার্ড
পদ: এমআইএস, অ্যানালাইটিকস ও রিপোর্টিং (অফিসার থেকে সিনিয়র প্রিন্সিপাল অফিসার)
পদসংখ্যা: নির্দিষ্ট করা হয়নি
চাকরির ধরন: বেসরকারি, পূর্ণকালীন
আবেদনকারীর ধরন: নারী ও পুরুষ উভয়েই আবেদনযোগ্য
শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর অথবা সমমান ডিগ্রি
কর্মঅভিজ্ঞতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম ২ বছর
বেতন কাঠামো: ৩০,০০০ থেকে ৬০,০০০ টাকা (অন্যান্য সুযোগ-সুবিধাসহ)
বয়সসীমা: ২৫ থেকে ৬০ বছর
কর্মস্থল: দেশের যেকোনো জেলায় কাজ করার মানসিকতা থাকা আবশ্যক

আবেদনের সময়সীমা ও পদ্ধতি

আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে গত ২৩ জুলাই থেকে এবং তা চলবে ৬ আগস্ট, ২০২৬ পর্যন্ত। আগ্রহী প্রার্থীদের সম্পূর্ণ প্রক্রিয়াটি সারতে হবে অনলাইনে। বিস্তারিত বিজ্ঞপ্তি দেখা ও আবেদন জমা দেওয়া যাবে ট্রাস্ট ব্যাংকের ক্যারিয়ার পোর্টাল থেকে:  https://career.tblbd.com/   এখানে ক্লিক করুন। 

ত/জু 

আমাদের অংশীজন