ঢাকা | ৩০ জুলাই, ২০২৬ | ১৪ শ্রাবণ, ১৪৩৩

ঢাকা | ৩০ জুলাই, ২০২৬ | ১৪ শ্রাবণ, ১৪৩৩

আর্ন (EARN) প্রকল্প বাস্তবায়নে গণ উন্নয়ন কেন্দ্রের সঙ্গে চুক্তি

আর্ন (EARN) প্রকল্প বাস্তবায়নে গণ উন্নয়ন কেন্দ্রের সঙ্গে চুক্তি

দেশের শিক্ষা, কর্মসংস্থান বা প্রশিক্ষণের বাইরে থাকা  ৯ লাখ তরুণ-তরুণীর কর্মসংস্থানে সহায়তা দিতে বাস্তবায়নাধীন আর্ন প্রকল্পে অংশীদার হিসেবে গণ উন্নয়ন কেন্দ্র এর সঙ্গে চুক্তি স্বাক্ষর করা হয়েছে।

বাংলাদেশ সরকারের যুব উন্নয়ন অধিদপ্তর এবং বিশ্বব্যাংকের সহযোগিতায় বাস্তবায়নাধীন এই প্রকল্পের মাধ্যমে আগামী তিন বছরে ৯ লাখ তরুণ-তরুণীর দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে। এ উদ্যোগ বাস্তবায়নে গণ উন্নয়ন কেন্দ্র ব্র্যাকের সঙ্গে যৌথভাবে কাজ করবে।

চুক্তি অনুযায়ী, রংপুর বিভাগের তিনটি জেলার সাতটি উপজেলায় প্রকল্পের কার্যক্রম পরিচালনা করবে গণ উন্নয়ন কেন্দ্র। এ জন্য গ্রামীণ পর্যায়ে ১৯০টি ভিলেজ-লেভেল ট্রেনিং সেন্টার  স্থাপন করা হবে।

এসব প্রশিক্ষণকেন্দ্রের মাধ্যমে প্রায় ১৫ হাজার তরুণ-তরুণীকে বর্তমান শ্রমবাজারের চাহিদা অনুযায়ী বিভিন্ন ট্রেডে দক্ষতাভিত্তিক প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণ শেষে তাদের চাকরি, আত্মকর্মসংস্থান এবং আয়বর্ধক কর্মকাণ্ডে যুক্ত হতে প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে।

সংশ্লিষ্টদের আশা, এ উদ্যোগ রংপুর বিভাগের কর্মহীন ও পিছিয়ে থাকা তরুণ-তরুণীদের দক্ষতা বৃদ্ধি, অর্থনৈতিক ক্ষমতায়ন এবং টেকসই ও মর্যাদাপূর্ণ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আমাদের অংশীজন