কক্সবাজার, ২৬ জুলাই ২০২৬ — কক্সবাজারে আজ বেসরকারি সংস্থা গণ উন্নয়ন কেন্দ্র (জিইউকে)-এর সঙ্গে Educo Bangladesh-এর একটি সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নেন Educo Bangladesh-এর হেড অব হিউম্যানিটারিয়ান সুমি আখতার শিউলী এবং প্রতিষ্ঠানটির কক্সবাজার টিমের সদস্যরা।
সভায় ‘সেফ টু লার্ন’ প্রকল্পের কার্যক্রম শুরুর প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বাস্তবায়ন কৌশল, দুই পক্ষের সমন্বয়, কর্মপরিকল্পনা এবং শিশুদের জন্য নিরাপদ, সুরক্ষিত ও অন্তর্ভুক্তিমূলক শিক্ষার পরিবেশ নিশ্চিত করার নানা দিক নিয়ে ফলপ্রসূ মতবিনিময় হয় বলে জানা গেছে।
গণ উন্নয়ন কেন্দ্রের পক্ষ থেকে সভায় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা এম. আবদুস সালাম, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের প্রধান অভিজিৎ রায় পার্থ, কো-অর্ডিনেটর কিশোর কুমার সরকার এবং প্রজেক্ট ম্যানেজার সুরঞ্জিত কুমার বর্মন।
সভা শেষে গণ উন্নয়ন কেন্দ্র কর্তৃপক্ষ জানায়, কার্যকর অংশীদারিত্ব ও সমন্বিত প্রচেষ্টার মাধ্যমেই শিশুদের জন্য নিরাপদ ও উন্নত ভবিষ্যৎ নিশ্চিত করা সম্ভব। Educo Bangladesh-এর সঙ্গে এই নতুন কর্মযাত্রা সফলভাবে বাস্তবায়িত হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন সংস্থাটির প্রতিনিধিরা।
ত/জু



