ঢাকা | ৩০ জুলাই, ২০২৬ | ১৪ শ্রাবণ, ১৪৩৩

ঢাকা | ৩০ জুলাই, ২০২৬ | ১৪ শ্রাবণ, ১৪৩৩

ফরিদপুরে পিকেএসএফ-এর ‘রাইজ’ প্রকল্প পরিদর্শন

ফরিদপুরে পিকেএসএফ-এর ‘রাইজ’ প্রকল্প পরিদর্শন

পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর সাধারণ পর্ষদের সদস্য মোঃ জিয়াউর রহমান ফরিদপুরে বাস্তবায়নাধীন 'রিকভারিং অ্যান্ড স্ট্রেন্থেনিং এলিমেন্টারি ইনকামস' (RAISE) প্রকল্পের সার্বিক অগ্রগতি ও মাঠপর্যায়ের কার্যক্রম পরিদর্শন করেছেন। গত ২২ জুলাই সহযোগি সংস্থা ‘আমরা কাজ করি’ (একেকে)-র ব্যবস্থাপনায় এই পরিদর্শন অনুষ্ঠিত হয়।

উক্ত পরিদর্শনে মোঃ জিয়াউর রহমানের সাথে উপস্থিত ছিলেন পিকেএসএফ-এর উপ-মহাব্যবস্থাপক মোঃ আশরাফুল হক এবং একেকে-এর নির্বাহী পরিচালক এম. এ. জলিল সহ সংশ্লিষ্ট সংস্থাসমূহের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ।

পরিদর্শনকালে প্রতিনিধি দলটি দুজন অভিজ্ঞ ‘মাস্টার ক্র্যাফটসপার্সন’ (ওস্তাদ)-এর তত্ত্বাবধানে পরিচালিত শিক্ষানবিশি প্রশিক্ষণ সেন্টার সরেজমিনে ঘুরে দেখেন। সেখানে তারা প্রশিক্ষণরত তরুণদের সাথে কথা বলেন এবং দক্ষতা অর্জনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

পরবর্তীতে প্রতিনিধি দলটি প্রকল্পের মাধ্যমে সফল হওয়া প্রাক্তন শিক্ষানবিশ অলি ভূঁইয়ার স্বনিয়োজিত প্রতিষ্ঠান ‘অলি বাইক সার্ভিসিং সেন্টার’ সফর করেন। উল্লেখ্য, অলি ভূঁইয়া প্রথাগত প্রশিক্ষণ ও কর্মক্ষেত্রের অভিজ্ঞতা শেষে নিজের জমানো টাকা এবং পরিবারের সহযোগিতায় এই মোটরসাইকেল সার্ভিসিং সেন্টারটি গড়ে তোলেন। বর্তমানে তাঁর এই প্রতিষ্ঠানে একাধিক বেকার তরুণের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে এবং তিনি তাঁর ব্যবসা আরও বড় করার পরিকল্পনা করছেন।

পরিদর্শন শেষে তরুণদের দক্ষতা অর্জন ও স্বাবলম্বী হওয়ার বিষয়ে সন্তোষ প্রকাশ করে মোঃ জিয়াউর রহমান বলেন,-"বর্তমান বাজার-চাহিদার সাথে সামঞ্জস্য রেখে হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান, প্রথাগত ‘ওস্তাদ-শাগরেদ’ পদ্ধতির আধুনিকায়ন এবং প্রশিক্ষণ শেষে কর্মসংস্থানের সুযোগ তৈরি—এই তিনের চমৎকার সমন্বয় ঘটিয়েছে রাইজ (RAISE) প্রকল্প।"

তিনি আরও যোগ করেন যে, এ ধরণের উদ্যোগ একদিকে যেমন দেশের অনানুষ্ঠানিক খাতগুলোতে দক্ষ কারিগর ও জনশক্তি তৈরি করছে, অন্যদিকে নতুন নতুন ক্ষুদ্র উদ্যোক্তা তৈরির মাধ্যমে টেকসই কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

ত/জু 

আমাদের অংশীজন