ঢাকা | ৩১ জুলাই, ২০২৬ | ১৫ শ্রাবণ, ১৪৩৩

ঢাকা | ৩১ জুলাই, ২০২৬ | ১৫ শ্রাবণ, ১৪৩৩

জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের আকস্মিক ক্ষেপণাস্ত্র হামলা

জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের আকস্মিক ক্ষেপণাস্ত্র হামলা

মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন বাহিনীর ওপর ইরান আকস্মিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। মঙ্গলবার (২৮ জুলািই) প্রকাশিত এক বিবৃতিতে সেন্টকম জানায়, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) ইরান থেকে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ে। তবে সব ক্ষেপণাস্ত্রই সফলভাবে প্রতিহত করা হয়েছে বলে দাবি করা হয়েছে।

মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস এক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে, ক্ষেপণাস্ত্রগুলোর লক্ষ্য ছিল জর্ডানে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটি।

প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত এ বিষয়ে ইরানের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

তবে পরে আইআরজিসি এক বিবৃতিতে জানায়, তারা জর্ডানে অবস্থিত একটি মার্কিন সামরিক বিমানঘাঁটিতে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

আইআরজিসি আরও হুঁশিয়ারি দিয়ে বলেছে, যুক্তরাষ্ট্র তাদের স্বার্থের বিরুদ্ধে হুমকি বা সামরিক তৎপরতা অব্যাহত রাখলে ‘প্রতিরোধ’ও অব্যাহত থাকবে।

আমাদের অংশীজন