কক্সবাজারের পেকুয়া উপজেলায় ActionAid Bangladesh-এর উদ্যোগে একটি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। এতে স্থানীয় ২০০-র বেশি বাসিন্দা চিকিৎসকের পরামর্শ ও চিকিৎসা সহায়তা পেয়েছেন। চিকিৎসকের প্রেসক্রিপশনের ভিত্তিতে ১৭৫ জন উপকারভোগীকে বিনা মূল্যে ওষুধও দেওয়া হয়েছে।
স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া এবং কমিউনিটিতে স্বাস্থ্য সচেতনতা বাড়ানোর লক্ষ্যে ActionAid Bangladesh-এর গার্ল সাপোর্টার প্রজেক্টের আওতায় এই কমিউনিটিভিত্তিক চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়। ক্যাম্পে AKS Healthcare Ltd.-এর একজন নারী ও একজন পুরুষ চিকিৎসকসহ মোট ৯ সদস্যের একটি মেডিকেল টিম নিয়োজিত ছিল।
ক্যাম্প চলাকালে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (ডিজিজ কন্ট্রোল) চিকিৎসকদের পরামর্শকক্ষ পরিদর্শন করেন। এ সময় তিনি প্রয়োজনীয় দিকনির্দেশনা ও পরামর্শ দেন।



