নবায়নযোগ্য জ্বালানির প্রসার ও জ্বালানি রূপান্তরের আলোচনা নিয়ে ‘রিনিউএবল এনার্জি ফেস্ট ২০২৬’ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু এমপি উদ্বোধন করেন উৎসবটি। উদ্বোধনী অনুষ্ঠানে তরুণ সাংস্কৃতিক কর্মীদের প্রাণবন্ত পরিবেশনা দিনটির সূচনা করে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউরোপীয় ইউনিয়নের বাংলাদেশ দূতাবাসের গ্রিন ইকোনমি ও পাবলিক সেক্টর ইনভেস্টমেন্ট বিভাগের প্রধান ও প্রথম কাউন্সেলর টোবিয়াস বিয়ারম্যান, অস্ট্রেলিয়ান হাইকমিশনের উন্নয়ন বিষয়ক দ্বিতীয় সচিব জ্যাকব ডি লিওন এবং অ্যাকশনএইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ফারাহ কবির।
তাঁরা উদ্বোধনের পর ইনোভেশন অ্যান্ড টেকনোলজি ফেয়ারের হাব ও স্টল পরিদর্শন করেন।
ইউরোপীয় ইউনিয়ন, ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া ও পাকিস্তানের প্রতিনিধিরাও অনুষ্ঠানে অংশ নেন। তাঁদের অংশগ্রহণ জ্বালানি রূপান্তর নিয়ে আলোচনায় বৈচিত্র্যময় দৃষ্টিভঙ্গি যোগ করেছে।
ত/জু



