সেভ দ্য চিলড্রেন ডেনমার্কের একটি প্রতিনিধিদল কক্সবাজারের ক্যাম্প-৯-এ ফ্রেন্ডস ইন ভিলেজ ডেভেলপমেন্ট বাংলাদেশ (ফিভিডিবি) বাস্তবায়িত দুটি কমিউনিটি-ভিত্তিক লার্নিং ফ্যাসিলিটি (সিবিএলএফ) পরিদর্শন করেছেন।
পরিদর্শনে সেভ দ্য চিলড্রেন ডেনমার্কের মধ্যপ্রাচ্য, পূর্ব ইউরোপ ও এশিয়া অঞ্চলের প্রধান ও নৃবিজ্ঞানী অ্যান মার্গ্রেথ রাসমুসেন, সিনিয়র ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড অ্যান্টিসিপেটরি অ্যাকশন অ্যাডভাইজার ক্যারোলিন শেয়ার এবং সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার রিক্কে হোভ ব্যাক অংশ নেন।
ফিভিডিবি বাস্তবায়ন করছে ‘বিজিডি ড্যানিশ টিভি কালেকশন ২০২৫–২৬ প্রজেক্ট’। কমিউনিটি-ভিত্তিক লার্নিং ফ্যাসিলিটির মাধ্যমে নিরাপদ শিক্ষার পরিবেশে কিশোর-কিশোরীদের জন্য সমান শিক্ষার সুযোগ নিশ্চিত করাই এ প্রকল্পের মূল লক্ষ্য।
বর্তমানে প্রকল্পের অধীনে অ্যাক্সিলারেটেড লার্নিং প্রোগ্রাম (এএলপি) প্যাকেজ-১-এ ১ হাজার শিক্ষার্থী ভর্তি রয়েছে; এর মধ্যে ৬০০ জন কিশোরী এবং ৪০০ জন কিশোর।
পরিদর্শনে সেভ দ্য চিলড্রেন বাংলাদেশের শিক্ষা সেক্টর লিড শাহীন ইসলাম, কক্সবাজার এরিয়া অফিসের প্রধান গোলাম মোস্তফা, সিনিয়র ম্যানেজার–ইইই খান মোহাম্মদ ফেরদৌস, শিক্ষা ব্যবস্থাপক দেবা প্রিয়া চাকমা, কারিগরি বিশেষজ্ঞ–ইইই নাঈমা মাহফুজা ও উচাসিন মারমা অংশ নেন।
ফিভিডিবির পক্ষ থেকে প্রোগ্রাম ও পার্টনারশিপ কোঅর্ডিনেটর উইলিয়াম ববি হালদার এবং প্রজেক্ট কোঅর্ডিনেটর হেরানা পারভেজ পরিদর্শনে অংশ নেন।
অ্যান ও রিক্কে শিক্ষার্থীদের অংশগ্রহণ এবং প্রকল্পের অগ্রগতিতে গভীর সন্তুষ্টি প্রকাশ করেন। তাঁরা সিবিএলএফ-এ চলমান শিক্ষা কার্যক্রমের মান ও শিক্ষার্থীদের নিয়মিত অংশগ্রহণের প্রশংসা করেন।
ত/জু



