ইএসডিওর মাঠপর্যায়ের পর্যবেক্ষণ ফলাফল উপস্থাপন কর্মশালা

ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)-এর প্রধান কার্যালয়, ঠাকুরগাঁওয়ের জয়নাল আবেদীন মিলনায়তনে ‘ওয়ার্কশপ অন ফিল্ড-লেভেল মনিটরিং ফাইন্ডিংস প্রেজেন্টেশন’ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।

আজ ২৭ অক্টোবর ২০২৬ অনুষ্ঠিত কর্মশালার মূল প্রতিপাদ্য ছিল ‘মাঠপর্যায়ের পর্যবেক্ষণলব্ধ ফলাফল, উপাত্তের গুণগত মান, প্রমাণের মানদণ্ড এবং প্রকল্পের কর্মদক্ষতা পর্যালোচনা’।

কর্মশালায় ইএসডিওর বিভিন্ন প্রকল্প, প্রোগ্রাম ও কার্যক্রমের সার্বিক অগ্রগতি, অর্জন, চ্যালেঞ্জ এবং আগামী বছরের কৌশলগত পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

প্রকল্পসমূহের মাঠপর্যায়ের পর্যবেক্ষণলব্ধ ফলাফল, উপাত্তের নির্ভুলতা ও গুণগত মান, তথ্য-প্রমাণের গ্রহণযোগ্য মানদণ্ড এবং প্রকল্পের সার্বিক কর্মদক্ষতা নিয়ে আলোচনা করা হয়।

সভায় সভাপতিত্ব করেন ইএসডিওর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান।

কর্মশালায় প্রকল্প বাস্তবায়নের কার্যকারিতা বৃদ্ধি, জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং তথ্য-প্রমাণভিত্তিক সিদ্ধান্ত গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

ইএসডিও বিশ্বাস করে, কার্যকর পরিবীক্ষণ, নির্ভরযোগ্য তথ্য-উপাত্ত এবং তথ্য-প্রমাণভিত্তিক মূল্যায়ন প্রতিষ্ঠানের কার্যক্রমের স্বচ্ছতা, জবাবদিহিতা ও গুণগত মান নিশ্চিত করার পাশাপাশি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

ত/জু

ফেসবুকে যুক্ত থাকুন