স্বাস্থ্য খাতের বিশিষ্ট ব্যক্তিবর্গ ইএসডিও (ESDO) সদর দপ্তর পরিদর্শন করেন। এ সময় তাঁরা লোকায়ন জীবন ও জীববৈচিত্র্য জাদুঘরও (Lokayan Life and Biodiversity Museum) ঘুরে দেখেন। সংশ্লিষ্ট অতিথিদের এই আকস্মিক ও সম্মানজনক উপস্থিতিতে ইএসডিও কর্তৃপক্ষ গভীরভাবে সম্মানিত বোধ করছে এবং তাঁদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছে।
পরিদর্শনে উপস্থিত ছিলেন প্রফেসর ড. ফওয়ারা তাসমিন, অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) এবং শেখ মোমেনা মনি, অতিরিক্ত সচিব, স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
পরিদর্শনকালে অতিথিরা ইএসডিও-এর বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম ও উদ্যোগ সম্পর্কে অবহিত হন এবং সংস্থার পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ বিষয়ক প্রচেষ্টার প্রশংসা করেন। লোকায়ন জীবন ও জীববৈচিত্র্য জাদুঘর পরিদর্শনকালে তাঁরা দেশীয় প্রাণী-প্রকৃতির ঐতিহ্য এবং সংরক্ষণ প্রচেষ্টার নানা দিক সম্পর্কে বিস্তারিত জানার আগ্রহ প্রকাশ করেন।
ইএসডিও কর্তৃপক্ষ আশা প্রকাশ করে যে, এ ধরনের পারস্পরিক মতবিনিময় ও সহযোগিতা ভবিষ্যতে স্বাস্থ্য ও পরিবেশ সংরক্ষণ খাতে আরও ফলপ্রসূ কার্যক্রম পরিচালনায় সহায়ক হবে।
ত/জু



