সবুজ ও সুন্দর পৃথিবী গড়ার প্রত্যয়ে কক্সবাজার জেলার ঈদগাঁও উপজেলা কমিটির উদ্যোগে ভলান্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি) সম্প্রতি সফলভাবে সম্পন্ন করেছে “লেগেসি অফ গ্রীন – পর্ব ১” শীর্ষক একটি বৃক্ষরোপণ কর্মসূচি।
উপজেলার পশ্চিম গজালিয়া হেফজখানা ও এতিমখানা প্রাঙ্গণে অনুষ্ঠিত এই কর্মসূচিতে চারা বিতরণ ও বৃক্ষরোপণের মাধ্যমে সম্পন্ন হয় ছোট্ট কিন্তু অর্থবহ এই উদ্যোগ। আয়োজকরা জানান, একটি চারা হয়তো একটি ছোট্ট শুরু, কিন্তু সময়ের সঙ্গে তা হয়ে উঠতে পারে ছায়া, সবুজ ও নতুন জীবনের অংশ।
ভলান্টিয়ারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজনটি সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হয়। উদ্যোক্তারা এই কর্মসূচিতে সময়, শ্রম ও সহযোগিতা দিয়ে পাশে থাকা সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
সংশ্লিষ্টরা মনে করছেন, পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের জন্য এ ধরনের ছোট ছোট উদ্যোগ ভবিষ্যতে আরও বড় প্রভাব রাখতে সক্ষম হবে। ভলান্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি) আগামীতেও এমন কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছে।
ত/জু



