বাবুরহাটে ডেফোডিল কলেজে কৃতি শিক্ষার্থী সম্বর্ধনা

ডেফোডিল ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ, বাবুরহাট শাখার কৃতি শিক্ষার্থীদের সম্বর্ধনা অনুষ্ঠান ২০ আগস্ট ২০২৬ ইং তারিখে কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। কলেজের অধ্যক্ষ জনাব নূর খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা শিক্ষা অফিসার জনাব মোহাম্মদ রুহুল্লাহ।

অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে কৃতি শিক্ষার্থীদের তাদের অসামান্য কৃতিত্বের জন্য আন্তরিক অভিনন্দন জানান। তিনি বলেন, সফলতার সাথে নৈতিকতা অর্জনে ব্যর্থ হলে চূড়ান্ত সফলতা অর্জিত হয় না। পিতামাতা, শিক্ষক ও গুরুজনদের প্রতি দায়িত্ব পালন, সুশীল আচরণ এবং ধর্মীয় নৈতিকতার মাধ্যমেই দুনিয়া ও পরকাল উভয় জগতে সফলতা অর্জিত হয়।

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি আরও বলেন, নৈতিকতার শিক্ষা জীবনে ধারণ করে আগামীর বাংলাদেশের নেতৃত্বের উপযোগী করে নিজেকে গড়ে তুলতে পারলে জুলাই বিপ্লবের স্বপ্নের বৈষম্যহীন বাংলাদেশ তাদের হাতেই বিনির্মিত হবে।

অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। সভাপতির বক্তব্যে অধ্যক্ষ জনাব নূর খান কৃতি শিক্ষার্থীদের ভবিষ্যৎ সাফল্য কামনা করেন এবং তাদের এই ধারা অব্যাহত রাখার আহ্বান জানান।

ত/জু 

ফেসবুকে যুক্ত থাকুন