বিজেএসে সাফল্য, আদিবাসী সমাজের গর্ব

১৮তম বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষার চূড়ান্ত ফলাফলে সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পদে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কাজল পাড়ে। তুরি আদিবাসী জনগোষ্ঠীর সন্তান হিসেবে তার এই সাফল্যে উত্তরবঙ্গের সামগ্রিক আদিবাসী সমাজে সৃষ্টি হয়েছে আনন্দ ও গর্বের অনুভূতি।

কাজল পাড়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ শিক্ষাবর্ষে আইন বিভাগে অধ্যয়ন করেছেন। বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন তিনি আদিবাসী ছাত্র পরিষদসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন, যা তার সামাজিক দায়বদ্ধতা ও নেতৃত্বগুণের প্রতিফলন হিসেবে বিবেচিত হচ্ছে।

তার এই অর্জনে শুভাকাঙ্ক্ষী ও সহপাঠীরা আনন্দ প্রকাশ করে বলছেন, কাজল পাড়ের সততা ও ন্যায়নিষ্ঠা ভবিষ্যতে বিচার বিভাগকে আরও সমৃদ্ধ করবে এবং বিশেষভাবে আদিবাসী ও প্রান্তিক জনগোষ্ঠীর ন্যায়বিচার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা প্রত্যাশা করছেন।

এ ধরনের সাফল্য শুধু ব্যক্তিগত অর্জনই নয়, বরং প্রান্তিক ও আদিবাসী জনগোষ্ঠীর মধ্য থেকে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ পদে প্রতিনিধিত্ব বৃদ্ধির একটি ইতিবাচক দৃষ্টান্ত হিসেবেও বিবেচিত হচ্ছে বলে মন্তব্য করেছেন সংশ্লিষ্টরা।

ত/জু

ফেসবুকে যুক্ত থাকুন