স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং প্রাথমিক স্বাস্থ্যসেবাকে মানুষের আরও কাছাকাছি পৌঁছে দেওয়ার লক্ষ্যে ভলান্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি) পাবনা জেলা, পাবনা সদর উপজেলা শাখার উদ্যোগে আটঘরিয়া আল-আজহার স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত হয়েছে “ফ্রি ব্লাড গ্রুপিং ও ডায়াবেটিস টেস্ট ক্যাম্প”।
ক্যাম্পে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আয়োজনটিকে প্রাণবন্ত করে তোলে। সংগঠনের ১৯ জন নিবেদিতপ্রাণ স্বেচ্ছাসেবকের সুশৃঙ্খল, দায়িত্বশীল ও আন্তরিক সহযোগিতায় পুরো কার্যক্রমটি সফলভাবে সম্পন্ন হয়।
আয়োজকরা জানান, স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা তৈরি, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অভ্যাস গড়ে তোলা এবং প্রয়োজনীয় প্রাথমিক তথ্য মানুষের কাছে পৌঁছে দিতে এ ধরনের ছোট ছোট উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাঁরা বিশ্বাস করেন, মানুষের সুস্থতা ও সচেতনতার পথে নেওয়া প্রতিটি পদক্ষেপই একটি সুন্দর ও স্বাস্থ্যকর সমাজ গড়ার ভিত্তি হতে পারে।
ত/জু



