ইএসডিওর ওয়াটারক্রেডিটে জলবায়ু প্রশিক্ষণ

ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)-এর ওয়াটারক্রেডিট প্রকল্পের আওতায় ইএসডিও ট্রেনিং অ্যান্ড রিসোর্স সেন্টার (ইটিআরসি), রংপুরে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে “ওয়াটারক্রেডিট” প্রকল্পের ‘Master Training on Climate & WaterCredit’।

প্রশিক্ষণে Water.org-এর পোর্টফোলিও ম্যানেজার ইমতিয়াজ হক এবং পার্টনারশিপ অ্যাসোসিয়েট জান্নাতুল ফেরদৌস রুম্পা উপস্থিত ছিলেন। এছাড়া ইএসডিও’র হেড অব ইনক্লুসিভ ফাইন্যান্স মো. আইনুল হক, হেড অব মাইক্রোফাইন্যান্স মো. মাহাবুবুল ইসলামসহ সংস্থার সকল রিজিওনাল ম্যানেজার, জোনাল ম্যানেজার ও এরিয়া ম্যানেজার অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ওয়াশ (পানি, স্যানিটেশন ও হাইজিন)-এর ভূমিকা, ওয়াশ মাইক্রোএন্টারপ্রাইজ উন্নয়ন এবং ওয়াটারক্রেডিট কার্যক্রম বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

আয়োজকরা আশা প্রকাশ করেন, প্রশিক্ষণপ্রাপ্ত কর্মকর্তারা মাঠপর্যায়ে এই জ্ঞান ছড়িয়ে দেওয়ার মাধ্যমে নিরাপদ পানি ও স্যানিটেশন সেবায় প্রান্তিক জনগোষ্ঠীর প্রবেশাধিকার বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

ত/জু

ফেসবুকে যুক্ত থাকুন