চরের নারীদের হাতে সেলাই মেশিন

গাইবান্ধার চরাঞ্চলে জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে চলার সক্ষমতা বাড়াতে চলমান প্রকল্পের আওতায় প্রশিক্ষিত নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। ফেডারেল রিপাবলিক অব জার্মানি দূতাবাস, ঢাকার Development Cooperation বিষয়ক উপদেষ্টা শেখ মাহমুদুল আহসান “গাইবান্ধার চর এলাকার অসহায় নারী ও কিশোরীদের জন্য জলবায়ুর সাথে নিজেকে মানিয়ে নেওয়ার দক্ষতা বৃদ্ধি, নিরাপত্তা নিশ্চিত করা এবং আয় করার সুযোগ বৃদ্ধি” প্রকল্পের প্রশিক্ষিত ২০ জন নারীর হাতে এসব সেলাই মেশিন তুলে দেন।

এ সময় তিনি প্রকল্পের বিভিন্ন কার্যক্রম ও সদস্যদের উদ্যোগ পরিদর্শন করেন। পাশাপাশি ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমানসহ প্রকল্প সংশ্লিষ্ট এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেন।

এছাড়া তিনি ব্যবস্থাপনা টিমের সঙ্গে মতবিনিময় করে সংস্থার বিভিন্ন কার্যক্রম সম্পর্কে অবহিত হন। পরে তিনি গণ উন্নয়ন কেন্দ্র রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শন করে প্রতিষ্ঠানটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

ত/জু

ফেসবুকে যুক্ত থাকুন