জলবায়ু ন্যায়বিচারে তরুণদের সম্মিলিত অবস্থান

জলবায়ু সম্মেলন কপ ৩১-এর আগে বাংলাদেশের তরুণদের অবস্থান তুলে ধরে প্রণীত ‘ন্যাশনাল ইয়concerning ইয়ুথ স্টেটমেন্ট (এনওয়াইএস)’ সরকারের কাছে হস্তান্তর করা হয়েছে। লোকাল কনফারেন্স অব ইয়ুথ (এলসিওওয়াই) বাংলাদেশ সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে এই বিবৃতি হস্তান্তর করা হয়।

গত ৩০ সেপ্টেম্বর ও ১ অক্টোবর জাতীয় সংসদ ভবন ও বাংলা একাডেমিতে অনুষ্ঠিত দুই দিনের এ সম্মেলনে দেশের জলবায়ু ঝুঁকিপূর্ণ বিভিন্ন জনগোষ্ঠী থেকে আসা ৩০০ তরুণ অংশ নেন। তাঁরা সম্মিলিতভাবে কপ৩১-এর জন্য বাংলাদেশের যুব অবস্থান তৈরি ও অনুমোদন করেন।

সমাপনী অনুষ্ঠানে সংসদ সদস্য নুরুল ইসলাম মনি এবং প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক বিশেষ সহকারী ড. সায়মুম পারভেজ অংশগ্রহণকারীদের আশ্বস্ত করেন যে তরুণদের অগ্রাধিকারগুলো এগিয়ে নেওয়া হবে। এ বিবৃতিকে ভিত্তি ধরে কপ৩১-এ বাংলাদেশের যুব অগ্রাধিকারগুলো উপস্থাপন করা হবে।

ব্রাইটার্স ফাউন্ডেশন ৩০টি যুব সংগঠনের সহযোগিতায় সম্মেলনটির আয়োজন করে। দুই দিনের এ আয়োজনে ছিল জাতীয় যুব বিবৃতি নিয়ে উচ্চপর্যায়ের গোলটেবিল বৈঠক, ক্লাইমেট পলিসি নেগোসিয়েশন ফেলোদের পরিচালনায় কপ সিমুলেশন এবং ‘ফ্রম পিপলস ভয়েসেস টু দ্য কপ৩১ ক্লাইমেট জাস্টিস এজেন্ডা’ শীর্ষক পিপলস প্লেনারি।

আয়োজকেরা জানান, জলবায়ু ন্যায়বিচারের লক্ষ্যে তরুণদের নেতৃত্বে কপ৩১-এর পথে তাঁদের যাত্রা অব্যাহত থাকবে।

ত/জু

ফেসবুকে যুক্ত থাকুন