নিরাপদ বাসস্থান, সহনশীল ভবিষ্যৎ

সবার জন্য নিরাপদ বাসস্থান ও টেকসই নগরায়ণের আহ্বান। ৫ অক্টোবর, বিশ্ব বসতি দিবস। এবারের দিবসের প্রতিপাদ্য ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’। নিরাপদ ও মর্যাদাপূর্ণ বাসস্থান মানুষের মৌলিক অধিকার, এই বার্তাকে সামনে রেখে দিবসটি পালিত হচ্ছে।

জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি মোকাবিলায় দুর্যোগ-সহনশীল ও জলবায়ু-সহনশীল আবাসনের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। এ ধরনের আবাসন মানুষের জীবন, জীবিকা ও ভবিষ্যৎকে আরও নিরাপদ করে।

উপকূলীয় ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য নিরাপদ পানি, স্যানিটেশন, সৌরবিদ্যুৎ এবং দুর্যোগ-সহনশীল কাঠামোসমৃদ্ধ বসতবাড়ি নিশ্চিত করার উদ্যোগ নিরাপদ ও টেকসই ভবিষ্যৎ নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

দিবসটি উপলক্ষে হিড (HEED) বাংলাদেশ মানুষের নিরাপদ ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে যাওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে। সংস্থাটির পক্ষ থেকে বলা হয়, সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিত করার মাধ্যমেই সহনশীল ও টেকসই সমাজ গড়ে তোলা সম্ভব।

ত/জু

ফেসবুকে যুক্ত থাকুন