বিশ্বজয়ের স্বপ্নে নীলফামারীর কন্যারা

কন্যাশিশুর অধিকার, নেতৃত্ব, ক্ষমতায়ন ও লিঙ্গসমতা নিশ্চিত করার প্রত্যয়ে নীলফামারীতে উদযাপিত হয়েছে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস ২০২৬। এবারের দিবসের প্রতিপাদ্য ছিল “শিশুবিবাহ আর নয়, করবে তারা বিশ্বজয়”।

দিবসটি উপলক্ষে যুব র‍্যালি, খেলাধুলা, ‘গার্লস ওপেন মাইক’ এবং পরিবেশবান্ধব পাটের ব্যাগ তৈরির প্রশিক্ষণের আয়োজন করা হয়। এসব কর্মসূচিতে কিশোরী ও তরুণীরা উৎসাহের সঙ্গে অংশ নেয়। ‘গার্লস ওপেন মাইক’-এ মেয়েরা নিজেদের স্বপ্ন, মতামত ও প্রতিভা তুলে ধরার সুযোগ পায়।

অনুষ্ঠানে প্রায় ৫০০ জন অভিভাবক, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, কমিউনিটি নেতৃবৃন্দ ও অন্যান্য অংশীজন অংশ নেন।

আয়োজনের মাধ্যমে কন্যাশিশুর স্বপ্ন, মতামত, প্রতিভা ও নেতৃত্ব বিকাশের গুরুত্ব তুলে ধরা হয়। একই সঙ্গে বাল্যবিবাহ প্রতিরোধ, সমান সুযোগ নিশ্চিতকরণ এবং পরিবেশবান্ধব উদ্যোগে তরুণীদের অংশগ্রহণে উৎসাহ দেওয়া হয়।

আয়োজকরা বলেন, প্রতিটি মেয়ের অধিকার সুরক্ষিত হোক, তার কণ্ঠস্বর গুরুত্ব পাক এবং স্বপ্ন পূরণে সমান সুযোগ নিশ্চিত হোক। এমন একটি সমাজ গড়ে উঠুক, যেখানে প্রতিটি কন্যাশিশু আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যাবে এবং নিজের যোগ্যতায় বিশ্ব জয় করবে।

ত/জু

ফেসবুকে যুক্ত থাকুন