বাংলাদেশ মহিলা পরিষদের উদ্যোগে নারী সংসদ সদস্যদের সঙ্গে মতবিনিময় সভা; নারীর রাজনৈতিক ক্ষমতায়ন নিয়ে আলোচনা, উপস্থিত প্রায় ১৫০ জন।
নারীর রাজনৈতিক ক্ষমতায়ন এবং সিদ্ধান্তগ্রহণ প্রক্রিয়ায় নারীর অংশগ্রহণ বাড়াতে নারী সংসদ সদস্যদের সঙ্গে মতবিনিময় সভা করেছে বাংলাদেশ মহিলা পরিষদ। ১২ অক্টোবর ২০২৬ বিকেল ৩টায় সিরডাপ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন মহিলা পরিষদের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম। স্বাগত বক্তব্য দেন সংগঠনের আন্দোলন সম্পাদক রাবেয়া খাতুন শান্তি। মহিলা পরিষদের পক্ষে লিখিত বক্তব্য উপস্থাপন করেন সাধারণ সম্পাদক মালেকা বানু।
প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য সেলিমা রহমান। অনুষ্ঠানের শুরুতে তাঁকেসহ উপস্থিত সব সংসদ সদস্যকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
আলোচনায় অংশ নেন মহিলা আসনের সংসদ সদস্য রেজেকা সুলতানা (আসন-৩৬), মাধবী মারমা (আসন-৩৪), নাদিয়া পাঠান পাপন (আসন-৩২), পররাষ্ট্র মন্ত্রণালয়সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জহরত আদিব চৌধুরী (আসন-২৭), ফাহমিদা হক (আসন-১৮), নেওয়াজ হালিমা আরলী (আসন-৫), রাশেদা বেগম হীরা (আসন-৩), আন্না মিনজ (আসন-১৯), নিলোফার চৌধুরী মনি (আসন-১০), শিরীন সুলতানা (আসন-২), ফরিদা ইয়াসমিন (আসন-৩০৬) এবং সেলিনা সুলতানা (আসন-৩৫)।
সভায় নারী সংসদ সদস্য, সামাজিক প্রতিরোধ কমিটির প্রতিনিধি, মহিলা পরিষদের নেত্রী, সম্পাদকমণ্ডলীর সদস্য, কর্মকর্তা ও সাংবাদিকসহ প্রায় ১৫০ জন অংশ নেন। অনুষ্ঠান পরিচালনা করেন মহিলা পরিষদের অ্যাডভোকেসি ও নেটওয়ার্কিং পরিচালক জনা গোস্বামী।
ত/জু



