বরগুনায় পুষ্টির বার্তা নিয়ে শিক্ষার্থীদের র‍্যালি

বিশ্ব খাদ্য দিবস ২০২৬ উপলক্ষে বরগুনায় র‍্যালি, আলোচনা সভা ও পুষ্টি কুইজ; নিরাপদ খাদ্য ও সুষম পুষ্টির বার্তা ছড়িয়ে দিল শিক্ষার্থীরা।

বিশ্ব খাদ্য দিবস ২০২৬ উপলক্ষে বরগুনায় শিক্ষার্থীদের মধ্যে নিরাপদ খাদ্য ও সুষম পুষ্টির বার্তা ছড়িয়ে দিতে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৫ অক্টোবর ২০২৬ পুলিশ লাইন হাইস্কুলে এ আয়োজন করে সোনার বাংলা পরিবেশ ক্লাব, বরগুনা। অনুষ্ঠানে সহযোগিতা করে সংগ্রাম স্মার্ট (SANGRAM SMART) প্রকল্প।

শিক্ষার্থীদের অংশগ্রহণে র‍্যালির মাধ্যমে কার্যক্রম শুরু হয়। এরপর আলোচনা সভায় সুস্থ ও সবল জীবনের জন্য পুষ্টিকর খাবারের গুরুত্ব নিয়ে কথা বলা হয়। শিক্ষার্থীরা আগ্রহ নিয়ে আলোচনায় অংশ নেয়।

আলোচনা শেষে পুষ্টিবিষয়ক কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়, যেখানে শিক্ষার্থীরা উৎসাহের সঙ্গে অংশ নেয়। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগ্রামের উপনির্বাহী পরিচালক চৌধুরী মোহাম্মদ মঈন, পুলিশ লাইন হাইস্কুলের প্রধান শিক্ষক ইদ্রিসুল আলম এবং প্রকল্প ব্যবস্থাপক আবদুল্লাহ আল মামুন। এ ছাড়া বিদ্যালয়ের শিক্ষার্থী, প্রকল্পের কর্মী ও সাংবাদিকরাও উপস্থিত ছিলেন।

আয়োজকরা মনে করেন, শিক্ষার্থীদের মধ্যে পুষ্টি ও খাদ্য সচেতনতা বাড়ানোর এ ধরনের উদ্যোগ তাদের স্বাস্থ্যসম্মত খাদ্যাভ্যাস গড়ে তুলতে সহায়ক হবে। পাশাপাশি পরিবার ও সমাজেও ইতিবাচক পরিবর্তনের বার্তা পৌঁছে যাবে।

ত/জু

ফেসবুকে যুক্ত থাকুন