তরুণদের হাত ধরে রংপুরে সমাজবদল

একঝাঁক উদীয়মান তরুণের ভাবনা ও উদ্যোগ বাস্তবায়নের মধ্য দিয়ে রংপুরে সফলভাবে সম্পন্ন হলো “স্ট্রেনদেনিং ভলান্টিয়ার ফর বাংলাদেশ: কানেক্টিং দ্য ডটস” প্রকল্পের আওতায় বিশেষ ‘কমিউনিটি অ্যাকশন প্রজেক্টস’। রংপুরের বিভিন্ন উপজেলার তরুণদের সমাজকল্যাণমূলক পরিকল্পনাগুলোকে বাস্তবে রূপ দিয়ে তৃণমূল পর্যায়ে ইতিবাচক পরিবর্তন আনার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, তরুণদের সৃজনশীল চিন্তা ও সামাজিক প্রতিশ্রুতিকে কাজে লাগিয়েই এই প্রকল্পসমূহ বাস্তবায়ন করা হয়েছে। বিভিন্ন উপজেলার বোর্ডগুলোর প্রেরিত সেরা ও কার্যকর ধারণাগুলো বাছাই করে স্থানীয় সমস্যার বাস্তবসম্মত সমাধান করা হয়েছে এসব সামাজিক উদ্যোগে।

তৃণমূল পর্যায়ে স্থানীয় সমস্যা সমাধানে তরুণ নেতৃত্ব যে কতটা বড় ভূমিকা রাখতে পারে, এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে তা আবারো প্রমাণিত হলো। তরুণ স্বেচ্ছাসেবীদের এই মেধা ও নিষ্ঠা পুরো রংপুর বিভাগজুড়ে ব্যাপক প্রশংসিত হয়েছে।

আয়োজকরা আশাবাদ ব্যক্ত করে বলেন, তরুণদের উদ্ভাবনী চিন্তা ও কর্মপ্রচেষ্টার এমন সমন্বয় সারা বাংলাদেশে একটি শক্তিশালী, সুসংগঠিত ও প্রভাববিস্তারকারী স্বেচ্ছাসেবী আন্দোলন গড়ে তুলতে মাইলফলক হিসেবে কাজ করবে।

ত/জু

ফেসবুকে যুক্ত থাকুন