উপকূলীয় নারীদের সুরক্ষায় জাগো নারীর উদ্ভাবন জলরোধী ব্যাগ; তালতলীতে ৩৫০ নারীর হাতে তুলে দেওয়া হলো জলোচ্ছ্বাসে লাইফ বয়া হিসেবে ব্যবহারযোগ্য সুরক্ষা ব্যাগ।
দুর্যোগের ঝুঁকিতে থাকা উপকূলীয় নারীদের সুরক্ষায় নারী-বান্ধব জলরোধী সুরক্ষা ব্যাগ উদ্ভাবন করেছে জাগো নারী। এই ব্যাগ শুধু প্রয়োজনীয় জিনিসপত্র বহনের জন্য নয়, জলোচ্ছ্বাসের মতো জরুরি পরিস্থিতিতে জীবন রক্ষাকারী লাইফ বয়া হিসেবেও ব্যবহার করা যাবে।
প্রহর (PROHOR) প্রকল্পের আওতায় স্টার্ট ফান্ড বাংলাদেশের সহযোগিতায় তালতলী উপজেলায় ৩৫০ জন উপকারভোগী নারীর মধ্যে এই সুরক্ষা ব্যাগ বিতরণ করা হয়েছে।
বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা অতীশ সরকার। বিশেষ অতিথি ছিলেন জাগো নারীর সভাপতি শেলিনা আক্তার, সোনাকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউনুচ ফরাজি এবং জাগো নারীর নির্বাহী প্রধান হোসনে আরা হাসি।
আয়োজকরা জানান, এই উদ্ভাবনের লক্ষ্য দুর্যোগের সময় উপকূলীয় নারীদের প্রয়োজনীয় সামগ্রী সুরক্ষিত রাখা, তাঁদের নিরাপত্তা বাড়ানো এবং জরুরি পরিস্থিতিতে জীবন রক্ষায় সহায়তা করা। স্থানীয় বাস্তবতা থেকে উদ্ভাবন এবং উপকূলীয় নারীদের জন্য সুরক্ষা, এটাই জাগো নারীর অঙ্গীকার।
ত/জু



