প্রকৃতিবন্ধু মুকিত মজুমদার বাবুর জন্মবার্ষিকী উদযাপন

প্রকৃতি ও মানবসেবায় অনন্য অবদানের স্বীকৃতিতে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান, প্রকৃতিবন্ধু মুকিত মজুমদার বাবুর জন্মবার্ষিকী উদযাপিত হয়েছে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে।

সাভারের সিআরপি প্রাঙ্গণে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের ভালোবাসায় ঘেরা পরিবেশে কেক কাটার মধ্য দিয়ে শুভ দিনটির সূচনা হয়। শিশুদের নিষ্পাপ আনন্দ ও ভালোবাসার এই মুহূর্তটি পুরো আয়োজনে এক স্নিগ্ধ ও মানবিক মাত্রা যোগ করে।

এরপর প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের কার্যালয়ে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদ্ভাসিত হয় উদযাপনের মূল পর্ব। সকলের ফুলেল শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত হন ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান।

সঙ্গে থাকে নাচ, গান, আবৃত্তিসহ আরও ভিন্নধর্মী আয়োজন। সবমিলিয়ে সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই প্রমাণ করে, একজন দূরদর্শী মানুষ হিসেবে তিনি কতটা গভীর ভালোবাসা ও শ্রদ্ধায় সবার হৃদয়ে স্থান করে নিয়েছেন।

প্রকৃতি, বন্যপ্রাণী ও পরিবেশ সংরক্ষণে তাঁর অসামান্য অবদান এবং নিরলস পথচলা আমাদের প্রতিনিয়ত নতুন উদ্যমে এগিয়ে যাওয়ার আলো দেখায়।

উৎসবমুখর এই মাহেন্দ্রক্ষণে প্রকৃতি ও জীবন পরিবার তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং সবুজ ও সুন্দর পৃথিবী গড়ার মহান স্বপ্নে উত্তরোত্তর সফলতা কামনা করছে।

ত/জু

ফেসবুকে যুক্ত থাকুন