রামপালে জমি বিরোধে চাচাতো ভাইদের হামলায় নিহত যুবক, আহত বাবা

বাগেরহাটের রামপাল উপজেলার ইসলামাবাদ এলাকায় জমিসংক্রান্ত দীর্ঘদিনের বিরোধের জেরে সংঘটিত হামলায় আহাদ আহমেদ (২৪) নামের এক তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার বাবা শেখ ফরিদুজ্জামান। ২১ সেপোটম্বর রোববার সকালে এ ঘটনা ঘটে।

পারিবারিক সূত্রে জানা গেছে, বিরোধপূর্ণ জমির সীমানা থেকে পানি নিষ্কাশনকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত হয়। এর জেরে অভিযুক্ত চাচাতো ভাই বাকি বিল্লা ও মাসুম দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালান বলে অভিযোগ পরিবারের। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা আহাদ আহমেদকে মৃত ঘোষণা করেন। অবস্থার অবনতি হওয়ায় তার বাবাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

ভুক্তভোগী পরিবারের দাবি, জমির মালিকানা নিয়ে দীর্ঘদিনের এই বিরোধ স্থানীয় পর্যায়ে মীমাংসা না হওয়াতেই এই পরিণতি ঘটেছে। ঘটনার পরপরই রামপাল থানার ওসি রাজিব আল রসিদ পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, জমি বিরোধের জেরেই এই হামলার ঘটনা ঘটেছে বলে প্রাথমিক তদন্তে নিশ্চিত হওয়া গেছে। অভিযুক্ত বাকি বিল্লা ও মাসুমসহ জড়িতদের গ্রেপ্তারে বিভিন্ন স্থানে অভিযান চলছে। ভবিষ্যতে এমন ঘটনা রোধে এলাকায় নজরদারি বাড়ানো হবে বলেও পুলিশ প্রশাসন জানিয়েছে।

ফেসবুকে যুক্ত থাকুন