সম্প্রতি রাজধানী ঢাকায় লাইভ বার্ড মার্কেট সিঙ্ক সার্ভেইলেন্স বিষয়ে মার্কেট এনভায়রনমেন্ট সার্ভেইলেন্স অফিসারদের (MESO) জন্য একটি রিফ্রেশার প্রশিক্ষণের আয়োজন করেছে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (FAO) এবং প্রাণিসম্পদ অধিদপ্তর (DLS)।
প্রশিক্ষণে পরিবেশগত নমুনা সংগ্রহ, সংরক্ষণ, প্যাকেজিং ও পরিবহন বিষয়ে অংশগ্রহণকারীদের ব্যবহারিক দক্ষতা জোরদার করা হয়। পাশাপাশি বায়োসেফটি ও বায়োসিকিউরিটি, নজরদারি তথ্য ব্যবস্থাপনা এবং স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (SOP) অনুসরণের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
লাইভ বার্ড মার্কেট এমন একটি গুরুত্বপূর্ণ সংযোগস্থল, যেখানে পোল্ট্রি, মানুষ ও পরিবেশের ঘনিষ্ঠ মিথস্ক্রিয়া ঘটে। ফলে এখানে এভিয়ান ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের সংক্রমণ ও বিস্তারের ঝুঁকি তুলনামূলক বেশি থাকে। তাই ভাইরাসটির প্রাথমিক পর্যায়ে শনাক্তকরণে কার্যকর নজরদারি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
One Health বা এক স্বাস্থ্য পদ্ধতির আওতায় আয়োজিত এই প্রশিক্ষণের মাধ্যমে MESO-দের দক্ষতা বৃদ্ধি পেয়েছে। একই সঙ্গে FAO, DLS, পরীক্ষাগার ও নজরদারি দলগুলোর মধ্যে সমন্বয় আরও জোরদার হয়েছে। এর ফলে বাংলাদেশে এভিয়ান ইনফ্লুয়েঞ্জার প্রাথমিক শনাক্তকরণ, নজরদারি ও প্রস্তুতি আরও শক্তিশালী হবে বলে আশা করা হচ্ছে।
ত/জু



