স্থায়ী চাকরির দাবিতে রাজপথে আউটসোর্সিং কর্মীরা

চাকরি স্থায়ীকরণসহ ৭ দফা দাবিতে আউটসোর্সিং কর্মচারীদের বিক্ষোভ; দাবি না মানলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি। চাকরি স্থায়ীকরণসহ ৭ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন আউটসোর্সিং কর্মচারীরা। সমাবেশে বক্তারা দীর্ঘদিনের বৈষম্য ও কর্মসংস্থানের অনিশ্চয়তার অবসান ঘটিয়ে তাঁদের ন্যায্য অধিকার নিশ্চিত করার দাবি জানান।

সমাবেশে সংগঠনের সভাপতি মো. রফিকুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে আউটসোর্সিং কর্মচারীরা বৈষম্য ও অনিশ্চয়তার মধ্যে কাজ করছেন। দ্রুত তাঁদের দাবি মেনে নিয়ে চাকরি স্থায়ীকরণসহ ন্যায্য অধিকার নিশ্চিত করতে হবে।

সমাবেশে ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করা দপ্তরী কাম প্রহরীসহ সংশ্লিষ্ট কর্মীদের অতিরিক্ত কাজের জন্য ভাতা দেওয়ার দাবিও জানানো হয়। এ ছাড়া আউটসোর্সিং কর্মচারীদের যৌক্তিক দাবির পক্ষে কথা বলায় কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের আইন কর্মকর্তা মাসুম বিল্লাহকে বহিষ্কার করা হয়েছে। সমাবেশে তাঁর বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি তোলা হয়।

রফিকুল ইসলাম হুঁশিয়ারি দিয়ে বলেন, সরকার দ্রুত দাবি মেনে না নিলে আগামীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবেন তাঁরা।

ত/জু

ফেসবুকে যুক্ত থাকুন