মাউশি-ইউনিসেফের গেমিফাইড ডিজিটাল শিক্ষা উদ্বোধন

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) এবং ইউনিসেফের কারিগরি সহযোগিতায় শিক্ষার্থীদের জন্য গেমিফাইড লার্নিং এবং শিক্ষকদের জন্য অনলাইন প্রশিক্ষণ কোর্স আজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। ডিজিটাল শিক্ষা কার্যক্রমকে আরও কার্যকর ও আকর্ষণীয় করার লক্ষ্যে এই উদ্যোগ গ্রহণ করা হয়।

অনুষ্ঠানে মোট চারটি উদ্যোগের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এর মধ্যে রয়েছে—নিরাপদ ইন্টারনেট ব্যবহারে শিক্ষার্থীদের সচেতন করতে তৈরি গেম “প্রোটোকল ওয়াচটাওয়ার”; কিশোর-কিশোরীদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য বিষয়ক ইন্টারেক্টিভ মোবাইল গেম “চেঞ্জ এজেন্ট”; একই বিষয়ে শ্রেণিকক্ষ ও বাড়িতে ব্যবহারযোগ্য “চেঞ্জ এজেন্ট কমিক বুক”; এবং নিরাপদ ইন্টারনেট ব্যবহার ও শিক্ষার্থী সম্পৃক্ততা বিষয়ে শিক্ষকদের জন্য “সাইবার সেফটি অনলাইন শিক্ষক প্রশিক্ষণ কোর্স”।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. খান মঈনুদ্দীন আল মাহমুদ সোহেল, অধিদপ্তরের প্রশিক্ষণ শাখার পরিচালক অধ্যাপক মো. আনোয়ার হোসেন, নায়েমের মহাপরিচালক অধ্যাপক ড. ওয়াসিম মো. মেজবাহুল হক, গ্রামীণফোনের ইএসজি পরিচালক ফারহানা ইসলাম, ইউনিসেফের চিফ অব এডুকেশন দীপা শঙ্কর এবং অন্যান্য অংশীদারগণ।

উল্লেখ্য, দেশের ২৪টি মাধ্যমিক বিদ্যালয়ে পাইলট কার্যক্রমের মাধ্যমে যাচাই-বাছাই করা এই উদ্যোগগুলো এখন সারাদেশের শিক্ষক ও শিক্ষার্থীদের কাছে পৌঁছে দেওয়ার জন্য সম্পূর্ণ প্রস্তুত। আয়োজকদের প্রত্যাশা, এই ডিজিটাল উদ্যোগগুলো শিক্ষার্থীদের নিরাপদ ইন্টারনেট ব্যবহার, শারীরিক-মানসিক স্বাস্থ্য সচেতনতা এবং শিক্ষকদের দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ত/জু 

ফেসবুকে যুক্ত থাকুন