উপকূলে স্বাস্থ্যবিধি দেখতে এলেন সুইস অতিথিরা

ইজারল্যান্ডের লজান বিশ্ববিদ্যালয়ের তিন সদস্যের একটি প্রতিনিধি দল ESDO-EdM CALL কনসোর্টিয়ামের “রিচ” কর্মসূচির মাঠপর্যায় পরিদর্শনে সাতক্ষীরার আশাশুনিতে এসে পৌঁছেছে। গত ২১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে শুরু হওয়া এই সাত দিনব্যাপী সফরে দলে রয়েছেন এলোইস ফ্লোরা আনেক্স, জোয়ি ডোলে এবং টমাস আঁতিল।

সফরকালে প্রতিনিধি দলটি ঋতুকালীন স্বাস্থ্যবিধি বিষয়ক “ড্রায়িং স্লিভ” নিয়ে আয়োজিত একটি কমিউনিটি স্বাস্থ্যশিক্ষা অধিবেশন প্রত্যক্ষ করেন। এটি একটি সহজ ও পুনর্ব্যবহারযোগ্য উপকরণ, যা উপকূলীয় জনগোষ্ঠীর নারী ও কিশোরীদের ঋতুকালীন স্বাস্থ্যবিধি ও মর্যাদা রক্ষায় সহায়তা করার লক্ষ্যে তৈরি করা হয়েছে।

সফরে প্রতিনিধি দলের সঙ্গে ছিলেন EdM-এর কান্ট্রি ডিরেক্টর শামীমা আখতার শিমুল।

উল্লেখ্য, “প্রালং ইনিশিয়েটিভ”-এর একটি উদ্যোগ হিসেবে ড্রায়িং স্লিভ জলবায়ু-ঝুঁকিপূর্ণ উপকূলীয় এলাকার নারী ও কিশোরীদের জন্য ঋতুকালীন স্বাস্থ্যবিধি, মর্যাদা ও জলবায়ু সহনশীলতা নিশ্চিতে একটি বাস্তবসম্মত সমাধান হিসেবে কাজ করছে।

ত/জু

ফেসবুকে যুক্ত থাকুন