এসএমই ফাউন্ডেশনের স্ক্রিন প্রিন্ট প্রশিক্ষণ

ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত হলো “স্ক্রিন প্রিন্ট ফর এসএমইজ” শীর্ষক পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি। গত ১৩ থেকে ১৭ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত অনুষ্ঠিত এই প্রশিক্ষণে অংশগ্রহণ করেন মোট ৩০ জন প্রশিক্ষণার্থী।

প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের স্ক্রিন প্রিন্টিং সংশ্লিষ্ট বিভিন্ন কারিগরি বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করা হয়। এর মধ্যে ছিল বিভিন্ন ধরনের প্রিন্টিং প্রযুক্তির পরিচিতি, ফেব্রিকের ধরন অনুযায়ী উপযুক্ত প্রিন্ট পদ্ধতি নির্ধারণের কৌশল, ডিজাইন ডেভেলপমেন্ট ও আউটপুট প্রস্তুতকরণ প্রক্রিয়া।

প্রশিক্ষণার্থীদের স্ক্রিন ফ্রেম তৈরি, স্ক্রিন এক্সপোজিং প্রক্রিয়া এবং স্ক্রিন ওয়াশিং টেকনিক সম্পর্কে ব্যবহারিক জ্ঞান দেওয়া হয়। এ ছাড়া স্ক্রিন রেজিস্ট্রেশন সিস্টেম, কেমিক্যাল ও কালার মিক্সিং পদ্ধতি এবং মাল্টি-কালার প্রিন্টে নিখুঁত রেজিস্ট্রেশন নিশ্চিতকরণের বিভিন্ন কৌশল সম্পর্কেও প্রশিক্ষণ দেওয়া হয়।

সম্পূর্ণ প্রশিক্ষণটি হাতে-কলমে অনুশীলনের মাধ্যমে পরিচালিত হওয়ায় অংশগ্রহণকারীরা বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ পান, যা তাদের নিজস্ব ব্যবসা পরিচালনা ও দক্ষতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

উদ্যোক্তাদের কারিগরি সক্ষমতা বৃদ্ধি ও ক্ষুদ্র ব্যবসার সম্প্রসারণে এসএমই ফাউন্ডেশনের এ ধরনের নিয়মিত প্রশিক্ষণ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ত/জু

ফেসবুকে যুক্ত থাকুন