SEEP-এর BTMS পুনশ্চর্চা প্রশিক্ষণ অনুষ্ঠিত

Social and Economic Enhancement Programme (SEEP)-এর “Urban Green Graduation Programme (UGGP)”-এর কর্মীদের জন্য “Beneficiary and Transfer Management System (BTMS)” বিষয়ে দুই দিনব্যাপী পুনশ্চর্চা (রিফ্রেশার) প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গত ১০ ও ১১ আগস্ট ২০২৬ তারিখে ঢাকার গুলশান-২ এলাকার হোটেল লেক ক্যাসল-এ অনুষ্ঠিত এই প্রশিক্ষণের আয়োজন করে Concern Worldwide।

এই পুনশ্চর্চা প্রশিক্ষণের মূল উদ্দেশ্য ছিল কর্মীদের কাছে “রেড রোজ প্ল্যাটফর্ম” এবং এর কার্যপ্রণালী সম্পর্কে আরও স্পষ্ট ধারণা প্রদান করা।

প্রশিক্ষণটি পরিচালনা করেন Concern Worldwide-এর MEAL স্পেশালিস্ট ওয়াহিদ ফেরদৌস, এবং তাঁকে সহযোগিতা করেন SEEP-এর মনিটরিং অফিসার নাদিয়া পারভীন দিশা। প্রশিক্ষণে উপস্থিত ছিলেন প্রোগ্রাম কো-অর্ডিনেটর রুহুল আমিন সিদ্দিকী। এছাড়া Concern Worldwide-এর প্রোগ্রাম ম্যানেজার মো. রুবেল তালুকদার ও প্রোগ্রাম স্পেশালিস্ট সুরাইয়া খাতুনও প্রশিক্ষণে উপস্থিত ছিলেন।

প্রশিক্ষণ কার্যক্রম সকাল সাড়ে ৯টায় স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হয়, যা প্রদান করেন Concern Worldwide-এর প্রোগ্রাম ম্যানেজার মো. রুবেল তালুকদার। তিনি প্রশিক্ষণের এজেন্ডাসমূহ তুলে ধরেন, যার মধ্যে রয়েছে—

► সুবিধাভোগীদের নিবন্ধন প্রক্রিয়া
► সুবিধাভোগীদের দল গঠন
► দায়িত্ব বণ্টন
► দল ব্যবস্থাপনা
► ইভেন্ট ব্যবস্থাপনা
► সেশন তৈরি
► ইউজার ব্যবস্থাপনা
► উপস্থিতি
► কার্ড অ্যাক্টিভেশন

এই পুনশ্চর্চা প্রশিক্ষণের মূল লক্ষ্য ছিল প্রোগ্রাম কর্মীদের রেড রোজ প্ল্যাটফর্মে কাজ করার পদ্ধতি, অনুসরণীয় বিভিন্ন ধাপ এবং সর্বোপরি সুবিধাভোগীদের উপস্থিতি ও কার্ড অ্যাক্টিভেশনসহ সম্পূর্ণ তথ্য প্রক্রিয়াকরণের বিষয়ে হাতে-কলমে জ্ঞান প্রদান করা।

উল্লেখ্য, Urban Green Graduation Programme (UGGP) বাস্তবায়ন করছে Social and Economic Enhancement Programme (SEEP) এবং এতে কারিগরি সহযোগিতা প্রদান করছে Concern Worldwide।

ত/জু 

ফেসবুকে যুক্ত থাকুন