ঠাকুরগাঁওয়ে ইএসডিও-এর দুর্যোগ ব্যবস্থাপনা সভা

ইএসডিও-থ্রাইভ প্রকল্পের আয়োজনে এবং HEKS/EPER-এর সহযোগিতায় ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদ হলরুমে সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে স্ট্যান্ডিং অর্ডার অন ডিজাস্টার (SOD) বিষয়ক এক গুরুত্বপূর্ণ সভা।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ খায়রুল ইসলাম। স্বাগত বক্তব্যে ইএসডিও-থ্রাইভ প্রকল্পের মনিটরিং ও ইভালুয়েশন অফিসার জনাব মোঃ মোস্তাকুর রহমান প্রকল্প ও সভার উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। সভাটি সঞ্চালনা করেন ইএসডিও-থ্রাইভ প্রকল্পের প্রকল্প অফিসার জনাব মোঃ ওয়ালিউর রহমান।

সভায় স্ট্যান্ডিং অর্ডার অন ডিজাস্টার (SOD) অনুযায়ী উপজেলা পর্যায়ে দুর্যোগ ব্যবস্থাপনা, দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি, ঝুঁকি হ্রাস এবং সংশ্লিষ্ট দপ্তর ও অংশীজনদের সমন্বিত ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জনাব সিরাজাম মুনিরা সুমি, উপজেলা শিক্ষা অফিসার জনাব মোঃ রফিকুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা জনাব মোঃ নাসিরুল আলম, সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব মোঃ সৈয়দ মোঃ আব্দুল হান্নান, রহিমানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ আব্দুল হান্নান, উপজেলা সমাজসেবা অফিসার জনাব মোঃ সারোয়ার মূর্শিদ আহমেদ, উপজেলা সমবায় অফিসার জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন অফিসার জনাব মোঃ আব্দুস সোবহান, উপ-সহকারী প্রকৌশলী জনাব নাজমুল সাকিব আকাশ, উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা জনাব মোঃ সৈয়দ আলী এবং রহিমানপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মিস জুলিয়া ন্যাসনীন। এছাড়াও উপস্থিত ছিলেন ইএসডিও-থ্রাইভ প্রকল্পের অ্যাকাউন্টস অফিসার জনাব মোঃ সাকিল আহম্মেদ, সহকারী অ্যাকাউন্টস অফিসার জনাব তানজিল ইসলাম, বিভিন্ন ইউনিয়ন থেকে আগত প্রকল্পের প্রজেক্ট পার্টিসিপেন্ট এবং প্রকল্পের উন্নয়নকর্মীবৃন্দ।

আদিবাসী শিশুদের শিক্ষা নিয়ে গুরুত্বপূর্ণ উদ্যোগ

সভায় প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ খায়রুল ইসলাম ঠাকুরগাঁও সদর উপজেলার আদিবাসী জনগোষ্ঠীর শিক্ষার উন্নয়নে বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি উপজেলার আদিবাসী জনগোষ্ঠীর ৪টি স্কুল সরকারিকরণের বিষয়ে উদ্যোগ গ্রহণের ঘোষণা দেন। পাশাপাশি আদিবাসী শিশুদের নিজস্ব ভাষায় শিক্ষা প্রদানের গুরুত্বও তুলে ধরেন।

তিনি বলেন, প্রান্তিক ও আদিবাসী জনগোষ্ঠীর শিশুদের শিক্ষার সুযোগ আরও সম্প্রসারিত করা এবং তাদের নিজস্ব ভাষা ও সংস্কৃতির প্রতি সংবেদনশীল শিক্ষাব্যবস্থা গড়ে তোলা অত্যন্ত জরুরি।

সভা শেষে দুর্যোগ ঝুঁকি হ্রাসের পাশাপাশি প্রান্তিক জনগোষ্ঠীর শিক্ষা, অধিকার ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত করতে সরকারি-বেসরকারি অংশীজনদের সমন্বিত উদ্যোগ অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়।

ত/জু

ফেসবুকে যুক্ত থাকুন