ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) বাস্তবায়িত স্মার্ট প্রকল্পের রাইস মিল সাব-সেক্টরের বিভিন্ন কার্যক্রম সম্প্রতি সরেজমিনে পরিদর্শন করেছেন পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর সহকারী মহাব্যবস্থাপক (কার্যক্রম) ও স্মার্ট প্রকল্পের সমন্বয়কারী জনাব এ.কে.এম. জহিরুল হক।
পরিদর্শনকালে তিনি স্মার্ট প্রকল্পের আওতায় রাইস মিল সাব-সেক্টরের চলমান কার্যক্রম, প্রকল্পের অগ্রগতি, উদ্যোক্তাদের কার্যক্রম, উৎপাদন ব্যবস্থা এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার সরেজমিনে পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি সংশ্লিষ্ট উদ্যোক্তাদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাঁদের ব্যবসায়িক কার্যক্রম, সম্ভাবনা ও বিভিন্ন চ্যালেঞ্জ সম্পর্কে বিস্তারিত অবহিত হন।
পরিদর্শনকালে উদ্যোক্তারা তাঁদের ব্যবসা পরিচালনায় বিভিন্ন সুযোগ-সুবিধা ও চ্যালেঞ্জের কথা তুলে ধরেন, যা প্রকল্পের ভবিষ্যৎ পরিকল্পনা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
এ সময় উপস্থিত ছিলেন পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার জনাব মো: নুরুল আবেদীন চৌধুরী এবং ইএসডিও-এর সংশ্লিষ্ট উন্নয়নকর্মীবৃন্দ।
উল্লেখ্য, স্মার্ট প্রকল্পের মাধ্যমে রাইস মিল সাব-সেক্টরের উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধি, আধুনিক প্রযুক্তি ব্যবহার এবং ব্যবসায়িক সম্প্রসারণে সহায়তা প্রদান করা হচ্ছে, যা স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
ত/জু



