ঢাকায় যুব সংগঠনগুলোর সমন্বয় সভা

দেশের বিভিন্ন প্রান্তের যুবনেতৃত্বাধীন সংগঠনগুলোর মধ্যে সমন্বয় ও সহযোগিতা জোরদার করতে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ ইয়ুথ কোয়ালিশন (BYC)-এর সমন্বয় সভা। গত ২৪ সেপ্টেম্বর ২০২৬ তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের অক্টোবর হলরুমে অনুষ্ঠিত এই সভায় অংশগ্রহণ করেন “উই ক্যান কক্সবাজার” (We Can Cox’s Bazar)-এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মোঃ ওমর ফারুক জয়।

সভায় দেশের বিভিন্ন যুবসংগঠন ও বিওয়াইসি’র সদস্যরা একত্রিত হয়ে পারস্পরিক সমন্বয়, সহযোগিতা, যুবদের অংশগ্রহণ এবং একটি অন্তর্ভুক্তিমূলক ও সমতাভিত্তিক বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে সম্মিলিত উদ্যোগ গ্রহণের বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

আলোচনায় অংশগ্রহণকারীরা তৃণমূল পর্যায় থেকে জাতীয় পর্যায় পর্যন্ত যুবনেতৃত্বাধীন কার্যক্রমকে আরও কার্যকর ও ফলপ্রসূ করার বিভিন্ন কৌশল নিয়ে মতবিনিময় করেন। পাশাপাশি বিভিন্ন অঞ্চলের যুব সংগঠনগুলোর মধ্যে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের গুরুত্বও তুলে ধরা হয় সভায়।

“উই ক্যান কক্সবাজার” সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, তারা কক্সবাজার অঞ্চলের তৃণমূল দৃষ্টিভঙ্গি জাতীয় পর্যায়ে তুলে ধরতে এবং যুবনেতৃত্বাধীন অর্থবহ কার্যক্রমকে আরও শক্তিশালী করতে প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে। সংগঠনটির মতে, এ ধরনের সমন্বয় সভা দেশব্যাপী যুব আন্দোলনকে আরও সংগঠিত ও কার্যকর করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিশেষজ্ঞদের মতে, এ ধরনের প্ল্যাটফর্ম তৃণমূল পর্যায়ের যুবসমাজের কণ্ঠস্বরকে জাতীয় নীতিনির্ধারণী পর্যায়ে পৌঁছে দিতে এবং একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ বিনির্মাণে সহায়ক ভূমিকা পালন করবে।

ত/জু

ফেসবুকে যুক্ত থাকুন