সুইজারল্যান্ডের প্রালং (PRALONG) দলের তিন সদস্য এলোয়েস, জো ও থমাস সাতক্ষীরার আশাশুনিতে ইএসডিও-রিচ (ESDO-REACH) কর্মসূচি এবং ড্রাইং স্লিভ (Drying Sleeve) উদ্যোগ ঘুরে দেখেছেন। গত ২০ সেপ্টেম্বর ২০২৬ শুরু হওয়া তাঁদের সাত দিনের মাঠ পরিদর্শন সম্প্রতি সম্পন্ন হয়েছে।
সফরকালে দলটি রিচ কর্মসূচির বিভিন্ন কার্যক্রম সরেজমিনে দেখেছে। এর মধ্যে ছিল মাসিককালীন স্বাস্থ্যবিধি ব্যবস্থাপনায় ব্যবহৃত ড্রাইং স্লিভ, জলবায়ুজনিত চ্যালেঞ্জ, স্থানীয় পানির উৎস এবং কমিউনিটিভিত্তিক নানা কার্যক্রম। এ ছাড়া তাঁরা বাগেরহাটের বেশ কয়েকটি ঐতিহাসিক স্থান পরিদর্শন করে এই অঞ্চলের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের সঙ্গে পরিচিত হন।
সফরটি জ্ঞান, অভিজ্ঞতা ও সংস্কৃতি বিনিময়ের একটি মূল্যবান সুযোগ তৈরি করেছে বলে আয়োজকরা জানান। প্রালং দল রিচ ও ড্রাইং স্লিভ উদ্যোগের প্রশংসা করেছে। পাশাপাশি ইএসডিওর সদস্য এবং বাংলাদেশের মানুষের আন্তরিক আতিথেয়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছে।
ইএসডিওর পক্ষ থেকে বলা হয়, এই অর্থবহ ও স্মরণীয় বিনিময়ের জন্য তাঁরা কৃতজ্ঞ। ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করা এবং একে অপরের কাছ থেকে শেখার আশাও ব্যক্ত করা হয়েছে।
আয়োজকদের মতে, জ্ঞান, অংশীদারিত্ব ও কমিউনিটির সম্মিলিত উদ্যোগের মাধ্যমেই অর্থবহ পরিবর্তন সম্ভব।
ত/জু



