স্থানীয় উদ্যোগের মাধ্যমে কমিউনিটিভিত্তিক সহনশীলতা জোরদারের লক্ষ্যে কলাপাড়া উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নে প্রদীপ্তা (PRODRIPTA) প্রকল্পের পালকি (PALKI) পরিদর্শন করেছেন কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবং জাগো নারী (JAGO NARI)-এর প্রধান নির্বাহী।
পরিদর্শনকালে মিঠাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সংশ্লিষ্ট ওয়ার্ডের সদস্যবৃন্দ এবং পালকি ব্যবস্থাপনা ও তত্ত্বাবধান কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
এ সময় ইউএনও ব্যবস্থাপনা ও তত্ত্বাবধান কমিটির সদস্য, উৎপাদনকারী, বিক্রেতা ও ক্রেতাদের সঙ্গে মতবিনিময় করেন এবং ব্যবস্থাপনা কমিটির কক্ষ ঘুরে দেখেন। নারী-পুরুষ উভয় উৎপাদনকারী ও বিক্রেতার সক্রিয় অংশগ্রহণের প্রশংসা করে তিনি কমিউনিটি-নেতৃত্বাধীন ব্যবস্থাপনা পদ্ধতির ভূয়সী প্রশংসা করেন।
আয়োজকরা জানান, অন্তর্ভুক্তিমূলক নেতৃত্ব, স্থানীয় মালিকানা এবং জলবায়ু সহনশীল জীবিকার মাধ্যমে শক্তিশালী কমিউনিটি গড়ে তোলাই তাঁদের লক্ষ্য।
ত/জু



