কোম্পানীগঞ্জে স্বপ্ন খোঁজার উৎসব

ভবিষ্যতে কী হতে চায় কোম্পানীগঞ্জের শিশু-কিশোররা? কোন পেশায় তাদের আগ্রহ? নিজেদের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে কী কী সুযোগ রয়েছে? এসব প্রশ্নের উত্তর খুঁজতে নোয়াখালীর কোম্পানীগঞ্জে স্কুলশিক্ষার্থীরা গত ২৪ সেপ্টেম্বর অংশ নিয়েছে ‘সম্ভাবনার উৎসব’ শীর্ষক ক্যারিয়ার ফেস্টিভ্যালে।

অনুষ্ঠানে বিভিন্ন পেশার মানুষের সঙ্গে সরাসরি কথা বলে শিক্ষার্থীরা তাঁদের কাজের অভিজ্ঞতা, পেশাগত দক্ষতা এবং ভবিষ্যতের সম্ভাবনা সম্পর্কে জানতে পারে। পাশাপাশি বাল্যবিবাহের মতো সামাজিক ব্যাধি কীভাবে শিশুদের স্বপ্ন ও ভবিষ্যতের পথে বাধা হয়ে দাঁড়ায় এবং তা পরিবর্তনে সবার কী ভূমিকা থাকতে পারে, সে বিষয়েও আলোচনা হয়।

উৎসবে অংশ নেন নোয়াখালীর মহিলা ও শিশুবিষয়ক অধিদপ্তরের উপপরিচালক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, উপসহকারী কৃষি কর্মকর্তা, আইনজীবী, উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার এবং কোম্পানীগঞ্জ থানার সহকারী উপপরিদর্শকসহ বিভিন্ন পেশার প্রতিনিধিরা।

জাপান সরকার ও ইউএনএফপিএ বাংলাদেশ (UNFPA Bangladesh)-এর সহায়তায় এবং স্থানীয় সহযোগী সংস্থা সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থার সঙ্গে অংশীদারত্বে একশনএইড বাংলাদেশ ‘সম্ভাবনা’ প্রকল্পের আওতায় বসুরহাট আবদুল হালিম করোনেশন সরকারি উচ্চ বিদ্যালয়ে এ আয়োজন করে।

ত/জু

ফেসবুকে যুক্ত থাকুন