জলবায়ু সহনশীলতা বাড়াতে এবং গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কমিয়ে পরিবেশবান্ধব জীবনযাত্রায় সহায়তার লক্ষ্যে ৪০৭টি পরিবারের মাঝে পরিবেশবান্ধব সরঞ্জাম বিতরণ করা হয়েছে। এর মধ্যে ১৫২টি পরিবারকে সৌরবিদ্যুৎ উৎপাদনের সরঞ্জাম এবং ২৫৫টি পরিবারকে ইলেকট্রিক চুলা দেওয়া হয়।
বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলছড়ি উপজেলা নির্বাহী অফিসার মো. মোস্তাফিজুর রহমান। এ সময় সংশ্লিষ্ট এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সংস্থার ব্যবস্থাপনা টিমের সদস্যরা উপস্থিত ছিলেন।
AWO International-এর সহযোগিতায় গণ উন্নয়ন কেন্দ্র (GUK) “PROOFS” প্রকল্পের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদার করা এবং জলবায়ু পরিবর্তনজনিত দুর্যোগের ফলে সৃষ্ট মানবিক সংকট মোকাবিলায় বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে।
ত/জু



