প্রতিটি খাবারই এনে দিতে পারে স্বস্তি, মর্যাদা ও আশার আলো। এই বিশ্বাস নিয়েই কক্সবাজারের তাজনিমারখোলায় রোহিঙ্গা শরণার্থী ও অসহায় মানুষের মুখে অন্ন তুলে দিচ্ছে “বাসমাহ ফ্রি ফুড হোটেল”। এখানে প্রতিদিন বিনামূল্যে সুস্বাদু ও পুষ্টিকর খাবার পাচ্ছেন সুবিধাবঞ্চিত মানুষ।
উদ্যোক্তারা জানান, মাত্র ১০ ডলারের অনুদানে ১০ জন ক্ষুধার্ত শিশুর খাবারের ব্যবস্থা করা সম্ভব। তাঁদের মতে, একজন মানুষের সামান্য সহায়তাও একটি শিশুর জীবনে বড় পরিবর্তন আনতে পারে।
মানবসেবার এই উদ্যোগের পেছনে অনুপ্রেরণা হিসেবে কাজ করছে পবিত্র কোরআনের বাণী। সুরা আদ-দাহর (৭৬:৮) আয়াতে আল্লাহ তাআলা বলেন, “আর তারা খাদ্যের প্রতি ভালোবাসা থাকা সত্ত্বেও তা মিসকিন, ইয়াতিম ও বন্দীকে দান করে।”
আয়োজকেরা বলেন, “একটি খাবার, একটি শিশু ও একটি ভালো কাজের মাধ্যমে আমরা সবাই মিলে ক্ষুধামুক্ত সমাজ গড়তে পারি।” এ লক্ষ্যে “বাসমাহ ফিড দ্য হাংরি প্রজেক্ট”-এ সহযোগিতা করতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে।
ত/জু



