বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড), কুমিল্লার অনুষদ সদস্য ও কর্মকর্তাদের অংশগ্রহণে ‘Artificial Intelligence in Rural Development Planning, Training and Research’ শীর্ষক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হয়েছে। ২৬ সেপ্টেম্বর ও ৩ অক্টোবর ২০২৬ তারিখে আয়োজিত এ প্রশিক্ষণে বার্ডের মোট ৫০ জন অনুষদ সদস্য ও কর্মকর্তা অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণে রিসোর্স পার্সন হিসেবে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস (এমআইএস) বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. রাকিবুল হক।
প্রশিক্ষণে পল্লী উন্নয়ন পরিকল্পনা, প্রশিক্ষণ ও গবেষণা কার্যক্রমে কৃত্রিম বুদ্ধিমত্তার কার্যকর ব্যবহার, সম্ভাবনা ও চ্যালেঞ্জ, এআই ব্যবহারের নীতিমালা ও গাইডলাইন, গবেষণায় এআই-এর প্রয়োগ এবং প্রশিক্ষণ কার্যক্রমে এআই-এর গুরুত্ব বিষয়ে আলোচনা ও ব্যবহারিক দিকনির্দেশনা প্রদান করা হয়।
আয়োজকরা আশা প্রকাশ করেন, এ প্রশিক্ষণের মাধ্যমে বার্ডের অনুষদ সদস্য ও কর্মকর্তাদের পেশাগত কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার দায়িত্বশীল, কার্যকর ও ফলপ্রসূ ব্যবহারের সক্ষমতা বাড়বে। পাশাপাশি পল্লী উন্নয়ন পরিকল্পনা, গবেষণা ও প্রশিক্ষণ কার্যক্রমে আধুনিক প্রযুক্তির প্রয়োগ আরও জোরদার হবে।
ত/জু



