ওয়াটারক্রেডিট প্রকল্পে ওয়াটার.অর্গ-এর পরিদর্শন

ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)-এর বাস্তবায়নে এবং ওয়াটার.অর্গ-এর সহযোগিতায় পরিচালিত “ওয়াটারক্রেডিট” প্রকল্পের চলমান কার্যক্রম পরিদর্শন করেছেন ওয়াটার.অর্গ-এর প্রতিনিধিরা। পরিদর্শক দলে ছিলেন সংস্থাটির পোর্টফোলিও ম্যানেজার ইমতিয়াজ হক এবং পার্টনারশিপ অ্যাসোসিয়েট জান্নাতুল ফেরদৌস রুম্পা।

পরিদর্শনকালে তাঁরা প্রকল্পের মাঠপর্যায়ের কার্যক্রম, ঋণ কার্যক্রম, গ্রাহকসেবা ও স্থানীয় উদ্যোক্তাদের কার্যক্রম সরেজমিনে দেখেন। পাশাপাশি নিরাপদ পানি ও স্যানিটেশন সুবিধা নিশ্চিতকরণসহ ওয়াটারক্রেডিট কার্যক্রমের সার্বিক অগ্রগতি পর্যালোচনা করেন। এ সময় প্রকল্প বাস্তবায়নে অর্জিত সাফল্য, মাঠপর্যায়ের অভিজ্ঞতা, ভবিষ্যৎ সম্ভাবনা ও বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে তাঁরা মতবিনিময় করেন।

এ ছাড়া ওয়াটার.অর্গ-এর প্রতিনিধিবৃন্দ “ইকো ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি” এবং “লোকায়ন জীবন বৈচিত্র্য জাদুঘর” পরিদর্শন করেন। সেখানে তাঁরা প্রতিষ্ঠান দুটির বিভিন্ন কার্যক্রম এবং শিক্ষা, পরিবেশ, সংস্কৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণমূলক উদ্যোগ সম্পর্কে অবহিত হন।

সংশ্লিষ্টরা মনে করছেন, এই পরিদর্শন ও মতবিনিময় ওয়াটারক্রেডিট কার্যক্রমকে আরও গতিশীল, কার্যকর ও টেকসই করার ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা ও অভিজ্ঞতা বিনিময়ের একটি গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করেছে। এর মাধ্যমে নিরাপদ পানি ও স্যানিটেশন সেবা আরও বিস্তৃত করার লক্ষ্যে ভবিষ্যৎ পরিকল্পনা গ্রহণে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে বলে আশা করা হচ্ছে।

ত/জু

ফেসবুকে যুক্ত থাকুন