মহিলা পরিষদের সার্টিফিকেট কোর্স সম্পন্ন

৩ অক্টোবর শনিবার বিকাল ৩টা ৩০ মিনিটে বাংলাদেশ মহিলা পরিষদের ঢাকাস্থ কেন্দ্রীয় কার্যালয়ের আনোয়ারা বেগম-মুনিরা খান মিলনায়তনে ১৬তম ‘জেন্ডার, নারীর ক্ষমতায়ন ও উন্নয়ন’ বিষয়ক সার্টিফিকেট কোর্স, ২০২৬-এর সমাপনী ও সনদপত্র প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম। বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মালেকা বানু এবং কোর্স পরিচালক ও যুগ্ম সাধারণ সম্পাদক সীমা মোসলেম। কোর্সের শিক্ষকদের পক্ষে বক্তব্য দেন গবেষক ও আইন বিশ্লেষক, সিনিয়র জেলা ও দায়রা জজ (অব.) ফউজুল আজিম। কোর্সে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের পক্ষ থেকে প্রতিক্রিয়া ব্যক্ত করেন এলজিইডির সিনিয়র সহকারী প্রকৌশলী শা-রিদ শাহনেওয়াজ ও শিক্ষার্থী নিশাত সাইয়ারা।

বক্তব্য শেষে কোর্সের ফলাফল উপস্থাপন করা হয় এবং অংশগ্রহণকারী শিক্ষার্থীদের হাতে সনদপত্র তুলে দেওয়া হয়। ফলাফল উপস্থাপন কর্মসূচি পরিচালনা করেন কেন্দ্রীয় প্রশিক্ষণ, গবেষণা ও পাঠাগার উপ-পরিষদের পরিচালক ও সদস্য শাহজাদী শামীমা আফজালী। এ কাজে সহযোগিতা করেন উপ-পরিষদের সদস্য সালেহা বানু, আফরুজা আরমান ও মায়াবী দত্ত। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন প্রশিক্ষণ, গবেষণা ও পাঠাগার উপ-পরিষদের সম্পাদক রীনা আহমেদ।

অনুষ্ঠানে কোর্সের শিক্ষার্থী, বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় কমিটির নেত্রীবৃন্দ, সম্পাদকমণ্ডলী, কর্মকর্তা ও সাংবাদিকসহ প্রায় ৬০ জন উপস্থিত ছিলেন।

ত/জু

ফেসবুকে যুক্ত থাকুন